লাল-নীল ডানার প্রজাপতিটির পা আছে, ডানা আছে, শুঁড় আছে; চোখ-কান-নাক
আছে। খয়েরি রঙের তেলাপোকাটারও পা আছে, ডানা আছে, শুঁড় আছে; চোখ-কান-নাক আছে।
অথচ এই বর্ণিল প্রজাপতিটি মেরে ফেললে হয়— নির্মমতা, আর চিটচিটে
তেলাপোকাটি মেরে ফেললে হয়— স্বস্তি। দুটোই মৃত্যু। দুটোতেই জীবনের অবসান। ফারাক শুধু
দৃষ্টিভঙ্গির, চিন্তার বিভাজনের।
খুন হয়েছে আরও কিছু— ৪৭ লাখ প্রাণের, মানুষের প্রাণের;
মাত্র ২৫ বছরে! ৯/১১-এর পর আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া,
লিবিয়ায় চলেছে এ নৃশংসতা! এখানে
দুটোই আছে— একশ্রেণি...