Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

একটি আনন্দময় কুইজ

সুমন্ত আসলাম
সুমন্ত আসলাম
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১
একটি আনন্দময় কুইজ

গ্রাফিকস: আগামীর সময়

সাড়ে ১১ হাজার টাকা সোনার দাম কমেছে ভরিপ্রতি! আর এদিকে ৩ কোটি টাকার সোনা গায়েব হয়েছে অগ্রণী ব্যাংকের এক লকার থেকে! দুটো খবরেই কোনো কিছু আসে যায় না দিনাজপুরের মতিয়া বেগমের। চালের আড়তে কাজ করেন তিনি। এসএসসিতে তার এক মেয়ে এ-প্লাস পেয়েছিল ২০২৪ সালে। কথা ছিল, এরকম রেজাল্ট করলে এক জোড়া কানের দুল বানিয়ে দেবেন মেয়েকে। প্রতিশ্রুতি রক্ষা করতে পাারেননি মা, ক্ষোভে-দুঃখে মেয়ে দিয়েছিল গলায় ওড়না। দিনশেষে ঘরে ফিরে দেখেন— মেয়ে ঝুলছে টিনের চালের ধর্নায়। পা দুটো দুলছে তার। হঠাৎ মতিয়া বেগমের দৃষ্টিভ্রম হয়— দুলতে থাকা ও দুটো পা নয়, মেয়ের কানের দুল।

ভালো রেজাল্টের আতিশয্যে মেয়ে হাসছে আর কথা বলছে, আনন্দে তার চোখ দুলছে, চুল দুলছে, দুলছে সোনায় বানানো কানের দুল!

 সোনার দাম কমানো আর লকারের সোনার চুরি হওয়ায় যেমন মতিয়া বেগমের কিছু আসে যায় না, যুক্তরাষ্ট্র থেকে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনায়ও তেমন কিছু আসে যায় না আমাদের। আমরা সাধারণেরা তো জানিই না— বোয়িং উড়োজাহাজ দিয়ে কী হয়, এটা আমাদের কোন কাজে আসে। আমরা শুধু জানি কিংবা চিনি— সাদা চালের ভাত, একটু ডাল, সঙ্গে ভর্তা। বিদ্যুৎটা একটু নিয়মিত থাকলে আরও ভালো, গ্যাসও।

আচ্ছা, ১৪টি বোয়িং বিমান কেনার ৪৫ হাজার কোটি টাকা দিয়ে কতগুলো বিদ্যুৎ আর গ্যাস কিনতে পারতাম আমরা, এ প্রয়োজনের মুহূর্তে, কয়েকশ কারখানা বন্ধের ভৌতিক মৌসুমে, কয়েক লাখ বেকারের দুঃখ-যাপনের দিনগুলোতে? দেশে এখন তেমন বানর নেই, বাঁশে তেলও মাখে না কেউ আর। তাই সেই অঙ্কও নেই, হিসাব মেলানোর তাই ইচ্ছা বা তাগাদাও নেই কারও। বোয়িং উড়োজাহাজের হিসাবটাও আপাতত তাই তুলে রাখা যাক।

কিন্তু প্রশ্ন আরেকটা আছে— বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি আমরা পাব ২০৩১ সালে, ২০৩৫ সালে অন্যগুলো। হাসির বদলে কান্না এসে গেল যে! এর আগের সরকার ২০৪১ সালের মধ্যে পুরো বাংলাদেশ বদলে দিতে চেয়েছিল। কিন্তু ২০২৪ সালেই নাই হয়ে গেল সব।

সৌভাগ্যের সেই তিলক কি আদৌ আছে আমাদের, ২০৩১ সাল পর্যন্ত টিকবে তো এ নশ্বর পৃথিবী! 

তা না টিকুক।

কিন্তু এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর অধিপতি ডোলাল্ড ট্রাম্প বলেছেন, ‘বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।’ তিনি দৃঢ়ভাবে এ-ও বিশ্বাস করেন— আমাদের দেশের জনগণের নাকি একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে।

মারহাবা, মারহাবা।

০২

তিনটি খবর পেয়েছি আমরা এরই মধ্যে। সব খবর নিয়ে একটা গল্প লিখতে পারি যে কেউ। নাম দেওয়া যায়— গাড়ি ও তিনজন এমপি-প্রতিমন্ত্রী-মন্ত্রী।

সাবেক এই এমপি সাহেবের নাম ফখরুল ইমাম, জাতীয় পার্টির।

টয়োটা ল্যান্ড ক্রুজার ভিএক্স-আর ২০২০ মডেলের গাড়ির দাম প্রায় পাঁচ কোটি টাকা। শুল্কমুক্ত কোটায় সংসদ সদস্যরা এই গাড়ি কেনার সুযোগ পেতেন মাত্র দেড় কোটি টাকায়। তবে কেনার পর বিক্রি বা মালিকানা হস্তান্তর করতে চাইলে নির্ধারিত হারে জাতীয় রাজস্ব বোর্ডকে শুল্ক পরিশোধ করার বিধান রয়েছে। কিন্তু আইন ভেঙে ফখরুল ইমাম গাড়িটি বিক্রি করেছেন ২ কোটি ১০ লাখ টাকায়। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় সোয়া তিন কোটি টাকা! আর জালিয়াতির এ কর্মটি সম্পন্ন করে বিআরটিএর অসৎ কিছু কর্মকর্তা পকেটে ভরেছেন ৩২ লাখ টাকা!

নিজ এলাকা জয়পুরহাটে সরকারি সফরে যাচ্ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। হঠাৎ সামনে চলে আসেন এক পথচারী। আকস্মিক স্টিয়ারিং ঘুরিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেও লেগে যায় ধাক্কা, গাড়ি নেমে যায় পাশের ধানক্ষেতে।

অবশ্য হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ধাক্কা খাওয়া ৫৫ বছরের ফিরোজা বেগম। অনেক দিন আগে একবার এক বিমান ধানক্ষেতে গিয়েছিল, এবার গাড়ি।

তারপর কোন যানবাহন?

সাদা রঙের রেঞ্জ রোভারটি ছুটে যাচ্ছিল অথচ ট্রাফিক সিগন্যালে বন্ধ ছিল রাস্তাটি। পাশের রাস্তায় ওই সময় ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যাপারটি চোখে পড়ে তার। গাড়িটি সম্পর্কে খোঁজ নিতে নির্দেশ দেন তিনি সঙ্গে সঙ্গে। শেষে জানা যায়, ওই রেঞ্জ রোভারটির মালিক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। গাড়িটি পাওয়া যায় সচিবালয়ের ভেতরের পার্কিংয়ে। সেখানে গাড়িটির বিরুদ্ধে পুরো ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

একটা প্রশ্ন, রাস্তার আইন অমান্য করার সময় ওই গাড়ির ভেতর বসে থাকা মন্ত্রীর অন্যায়ের দাম ৬ হাজার, না তার মর্যাদা পুনরুদ্ধারের দাম ৬ হাজার?

০৩

বউ বড় না মা বড়— একটা সিনেমা ছিল আমাদের দেশে। হিট ছিল না ফ্লপ ছিল ছবিটি, জানা নেই। ছবির নাম হতে পারে এখন— সন্ত্রাসী বড় না পুলিশ বড়।

‘তুই... আওয়ামী লীগ। তোরে ধরলে ন্যাংটো করে ফেলব।’ খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমকে কথাটা বলেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিল আহমেদ, অপকর্মের অভিযোগে তিন মাস আগে বহিষ্কার করা হয় যাকে। সম্প্রতি এক কলেজশিক্ষককে পেটানোর অভিযোগে খুলশী থানায় মামলা করা হয় তার বিরুদ্ধে।

‘ওয়েট অ্যান্ড সি’। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০ আগস্ট পুলিশের উদ্দেশে হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী মো. রায়হান। চার দিন পর আরেক পোস্টে অনুসারীদের উদ্দেশে লিখেছিলেন, ‘ছোট ভাইয়েরা সবাই রেডি হও। রাউজানে কার কার ঘরে ভাঙচুর করা লাগবে লিস্ট করো।’ হুমকির ১০ দিনের মাথায় গত বৃহস্পতিবার রাত ৯টায় রাউজানের কেরানীহাট বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মোহাম্মদ করিম নামে এক যুবদল কর্মীকে, যার বয়স ছিল ৩৫। হত্যাকাণ্ডের প্রায় ছয় ঘণ্টা পর রাত ৩টায় নিজের ফেসবুকের স্টোরিতে গুলি ছোড়ার ভিডিও আপলোড করেন রায়হান!

অবশ্য তার এক দিন আগে, বুধবার, সিলেটের সাংবাদিকদের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা খুব সজাগ আছি, সচেতন আছি। বাংলাদেশে মবের যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিল, তা আমরা শক্তভাবে মোকাবিলা করব।’

সাব্বাস প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী, আর ঠিক কয় মাস পর আপনি এ কথাটাই বলবেন?

০৪

একটি আনন্দময় কুইজ।

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার কুইজটা হলো— নাম বদলের এ আইডিয়াটা ট্রাম্প কোন দেশ থেকে পেয়েছেন, যে দেশের একটি এয়ারপোর্টের নাম বদলাতে কয়েক হাজার কোটি টাকা খরচ করে ফেলে সরকার?

কি খুশি খুশি লাগছে?

খুশি লাগারই তো কথা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশও আমাদের মতো ছোট্ট একটা দেশকে ফলো করে মাঝে মাঝে!

এই আনন্দেই ৪০ হাজার কোটি টাকা খরচ করে বাকি ১১টা বোয়িং উড়োজাহাজ কিনে ফেলব আমরা অচিরেই!

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    advertiseadvertise