Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

যার যায় সেই জানে!

সুমন্ত আসলাম
সুমন্ত আসলাম
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৬:৪৩
যার যায় সেই জানে!

গ্রাফিকস: আগামীর সময়

ঝেড়ে দৌড়াতে দৌড়াতে বাতেন মিয়া বলতে লাগলেন, ‘এটা আমার দেশ না, এটা আমার দেশ না। বিমান ভুল দেশে নামিয়ে দিয়েছে আমাকে!’

অথচ একটু আগে খুব গদগদ হয়ে বিমান থেকে নেমেছেন তিনি এয়ারপোর্টে, চল্লিশ বছর পর। লন্ডনে বাস তার। সিঁড়ি দিয়ে নেমে বাইরে পা দিয়েই চমকে উঠলেন। এয়ারপোর্ট ঘেঁষা পাশের এলাকায় তাকালেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন—এটা আমার দেশ না, এটা আমার দেশ না।

বিমানে আবার উঠতে যাচ্ছিলেন বাতেন মিয়া। দায়িত্বরত অফিসাররা এক জোট হয়ে থামালেন তাকে। এক অফিসার খুব মোলায়েম গলায় জিজ্ঞেস করলেন, ‘স্যার, এটা বাংলাদেশ, আপনার দেশ। লন্ডন থেকে এসেছেন আপনি। এটা আপনার দেশ না বলছেন কেন আপনি!’

বিস্ফোরিত চোখ দুটো সামান্য কুঁচকে বাম পাশের এলাকায় তাকালেন বাতেন মিয়া, ‘আমাদের দেশের পতাকা তো সবুজের ভেতর লাল, ওই যে-।’ আঙুল উঁচু করলেন বাম দিকে, ‘কিন্তু অন্য ধরনের, অন্য দেশের পতাকা তো ঝুলতেছে দালানগুলোর মাথায়।’ বলতে বলতে ডান পাশের এলাকায় তাকালেন তিনি, ‘আরে, ওখানে তো দেখি আরেক দেশের পতাকা।’ মাথা এদিক-ওদিক করে দুপাশ দেখতে দেখতে আবার শব্দ করে উঠলেন, ‘কী সর্বনাশ, ফাঁকে ফাঁকে তো আরও দু-একটা দেশের পতাকা দেখছি।’ অফিসারের দিকে ফিরলেন বাতেন মিয়া, ‘ভাইসাব, আমাদের দেশটা দখল হয়ে গেছে নাকি? কয়েক দেশ মিলে একসঙ্গে দখল করেছে!’


আরও পড়ুন

প্রিয় পুত্রগণ!

২৯ জুন ২০২৬

০২

দেশ দখল হয়নি আমাদের, কিন্তু মানুষের হৃদয় দখল করেছে কিছু দেশ, দেশের ফুটবল দল। না হলে বাঁশখালীর জুয়েল রানা কেন নরওয়ের সঙ্গে হারার পর এভাবে ফেসবুকে লিখবেন—দল হারবে, জিতবে কিন্তু নেইমারের হারটা মানতে পারছি না! তার ঠিক ১৫ মিনিট পর মারা গেলেন তিনি দুটো অটোরিকশার সংঘর্ষে, মন খারাপ করে এক অটোরিকশাতে তিনি যাচ্ছিলেন তার কাপড়ের দোকানে!

মাত্র ২৫ বছর বয়স ছিল জুয়েলের। আর মানিকগঞ্জের ১৮ বছরের ফয়সাল হোসেন কোন অলুক্ষনে ব্রাজিলের পতাকা টানাতে গিয়েছিল আমগাছে! পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইন গিয়েছে গাছটির ওপরে। পতাকা বাঁধা এসএস পাইপ ছিল তার হাতে। পাইপটি হঠাৎ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে আসে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

একটি ফিলিং স্টেশনে নোজেলম্যান হিসেবে কাজ করতেন ফয়সাল।

জুয়েল আর ফয়সালের জীবন না হয় অটোরিকশা আর বিদ্যুতে গেল, কিন্তু কুষ্টিয়ার ২১ বছরের রতন কেন একা তার নিজের জীবন নিয়ে নিলেন, ফাঁস নিলেন তিনি ঘরের আড়ার সঙ্গে!

ব্রাজিলের পরাজয়ে ভাত না খেয়ে চলে যায় নিজের ঘরে, সকালে দেখা যায় ঝুলে আছেন তিনি উঁচুতে।


আরও পড়ুন

খুন হয়ে যাই প্রতিদিন

০৬ জুলাই ২০২৬

অটোরিকশা নয়, বিদ্যুৎ নয়, একা একাও নয়, কুমিল্লার শরিফুল ইসলাম মারা গেলেন কথা-কাটাকাটির জেরে! আর্জেন্টিনা-মিসর খেলা চলছিল। আর্জেন্টিনা গোল খেলে ব্রাজিল সমর্থক শরিফুল উল্লাস করতে থাকেন, কটাক্ষও করেন তিনি আর্জেন্টিনা সমর্থকদের। একপর্যায়ে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক হামলা করে তার ওপর, মারধর করে ইচ্ছেমতো। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ৩২ বছরের শরিফুলকে।


০৩

কেন এই আত্মহনন?

মনস্তাত্বিকরা কয়েকটি কারণের কথা বলেছেন।

নিজের ব্যক্তিগত পরিচয়কে অনেকে দলের সাফল্য-ব্যর্থতার সঙ্গে এমনভাবে মিশিয়ে ফেলেন, দলের হার নিজের ব্যর্থতা বা লজ্জা হিসেবে অনুভূত হয়। অতিরিক্ত দলগত এই পরিচয়বোধকে, ইংরেজিতে বলে আইডেনটিটি ফিউশন।

বিষণ্নতা, উদ্বেগ বা অন্য কোনো মানসিক সমস্যা থাকে যাদের, তাদের অনেকের কাছে খেলার হার একটি শেষ ধাক্কা বা লাস্ট স্ট্র হিসেবে কাজ করে। তীব্র হতাশা বা রাগের মুহূর্তে ইমপালসিভ সিদ্ধান্ত বাড়ে অল্পবয়সীদের মধ্যে।

বিখ্যাত ফুটবল ম্যানেজার বিল শ্যাংকলি বলেছেন, ‘কেউ কেউ মনে করে ফুটবল জীবন-মৃত্যুর ব্যাপার, আমি তাদের সঙ্গে একমত নই। এটা তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ।’ যদিও এই কথাটি তিনি কৌতুকের ছলে বলেছিলেন। আমেরিকান ফুটবল কোচ ভিন্স লম্বার্ডি বলেছেন, ‘জেতাটাই সব নয়।’ আর আধুনিক অলিম্পিকের প্রতিষ্ঠাতা পিয়ের দ্য কুবার্তা বলেছেন, ‘জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জয় নয়, বরং সংগ্রাম করা এবং ভালোভাবে লড়াই করা।’

জর্জ অরওয়েল তার বিখ্যাত প্রবন্ধ দ্য স্পোর্টিং স্পিরিট-এ লিখেছেন—সিরিয়াস প্রতিযোগিতামূলক খেলার সঙ্গে ন্যায্যতার তেমন সম্পর্ক নেই। বরং এটি ঘৃণা, ঈর্ষা আর নিয়ম ভাঙার প্রবণতার সঙ্গে জড়িত। আর সবচেয়ে সুন্দর কথাটি বলেছেন নেলসন ম্যান্ডেলা, ‘খেলার মধ্যে বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা আছে এবং এটি মানুষকে একত্র করতে পারে এমনভাবে, যা অন্য কিছু পারে না।

আরও পড়ুন

পাখির সঙ্গে পরমানন্দে কেটেছে মোদের দিন

০৯ জুলাই ২০২৬

০৪

লোকে বলে খেলা, কেউ বলে পাগলামি। তাইতো শরীয়তপুরের কিছু তরুণ ঘোষণা দিয়েছেন, ব্রাজিল বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করবেন না তারা। আর ৭২ বছর বয়সী আমজাদ হোসেন নিজের জমির একটি অংশ বিক্রি করে ৭ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ একটি জার্মান পতাকা বানিয়েছেন। নারায়ণগঞ্জে তিনটি বাড়ি আছে আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করা।

‘আপনি যদি একটি খেলা শুধু দেখার জন্য বসেন, তবে এটি বিনোদন। কিন্তু আপনি যখন এটি নিয়ে পাগল হন, তখন এটি একটি বড় অংশ হয়ে দাঁড়ায় আপনার জীবনের।’ ব্রেইনি কোট বা বিশ্বের জনপ্রিয় উক্তির এটি একটি।

সবচেয়ে বড় পাগলামিটা করেন সম্ভবত যশোরের বাবুলের মা, ২০১৮ সালে। ১২ বছরের বাবুল আর্জেন্টিনার পতাকা নিয়ে রাস্তায় দৌড়াচ্ছিল, পেছন থেকে একটি টেম্পু এসে ধাক্কা দেয় তকে। মারা যায় সে রাস্তাতেই। তাই শুনে ও দেখে তার মা ঝাঁপ দেয় বাড়ির পাশের নদীতে।

অল্প শুকিয়ে যাওয়া পানিতে তিনি অবশ্য মারা যাননি। কিন্তু আমরা তো জানি—শুকিয়ে গিয়েছিল তার প্রাণ, মন, হৃদয়, অস্তিত্ব। আমরা এও জানি—যার যায়, শুধু সেই জানে। বিখ্যাত লেখক এরিক মারিয়া রেমার্ক লিখেছিলেন—মৃত্যু; ছোট্ট একটি শব্দ, অথচ কী অবিশ্বাস্য ক্ষমতা! এক নিমিষে থমকে দাঁড়ায় জীবন, হোক সে তুচ্ছ কিংবা অমিত সম্ভাবনাময়। এক মুহূর্ত আগেও যে ছিল উচ্ছল প্রাণবন্ত, পরমুহূর্তেই সে নেই। কী অবিশ্বাস্য এই না থাকা।

লেখক, কথাসাহিত্যিক


    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ