দেশে চলমান গ্যাসসংকট, বিশ্ববাজারের অস্থিরতা এবং আমদানিনির্ভর
জ্বালানির ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য শক্তিতে দিতে হবে
সর্বোচ্চ অগ্রাধিকার। জ্বালানি বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের মতে, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ
(রুফটপ সোলার) এবং ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থার মতো প্রযুক্তি দ্রুত সম্প্রসারণ করা
গেলে দেশের জ্বালানি নিরাপত্তা অনেকটাই জোরদার হবে। এজন্য নীতিগত সংস্কার, সহজ অনুমোদন
প্রক্রিয়া, শুল্ক ছাড়, সহজ অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানিকে একটি সর্বজনীন সামাজিক
আন্দোলনে রূপ দিতে...