Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

জ্বালানি-সার সংকট, গঙ্গা চুক্তি ও শ্রমিক অসন্তোষ নিয়ে বিরোধীদের নোটিস

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ২০:৪০
শেয়ার করুন:
জ্বালানি-সার সংকট, গঙ্গা চুক্তি ও শ্রমিক অসন্তোষ নিয়ে বিরোধীদের নোটিস

ফাইল ছবি

জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি, সার সংকট, পোশাকশিল্পে অস্থিরতা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তিসহ বেশ কয়েকটি বিষয়ে জাতীয় সংসদে আলোচনার উদ্যোগ নিয়েছে বিরোধী দল। এসব বিষয়ে আলোচনার জন্য সংসদের কার্যপ্রণালি বিধির ৬৮ ও ১৪৭ ধারায় নোটিস ও প্রস্তাব জমা দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এসব নোটিস দেওয়া হয়।

এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে গণশুনানি এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ তুলে সংসদে আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল।

নোটিসে বলা হয়েছে, দফায় দফায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আর্থিক চাপে পড়ছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবও ভোক্তাদের দুর্ভোগ বাড়াচ্ছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করে গণশুনানির মাধ্যমে জ্বালানি পণ্যের দাম নির্ধারণ এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে নোটিসে। এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপও চেয়েছে বিরোধী দল।

আরও পড়ুন

শ্রমিকদের চিকিৎসায় শিল্পাঞ্চলে হচ্ছে ৬ হাসপাতাল

০৯ নভেম্বর ২০২৬

কৃষি খাতের সংকট নিয়েও সংসদে আলোচনার দাবি উঠেছে। দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের প্রয়োজনীয় সার পেতে ভোগান্তি, কালোবাজারে অতিরিক্ত দামে সার বিক্রি, বিতরণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলে ৬৮ বিধিতে নোটিস দিয়েছেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিতরণব্যবস্থা স্বাভাবিক করতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন তিনি।

অন্যদিকে, তৈরি পোশাকশিল্পের সংকট ও শ্রমিক অসন্তোষ নিয়েও সংসদে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র ও পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এ বিষয়ে সাধারণ আলোচনার প্রস্তাব দিয়েছেন। পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট এবং খাতটির কাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের দাবি জানিয়েছেন তিনি।

গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও সংসদে আলোচনা চেয়েছে বিরোধী দল। আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের পানির নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকারের প্রস্তুতি এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনার জন্য ১৪৭ বিধিতে নোটিস দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম আরমান।

এ ছাড়া মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে আলোচনার বিষয়টি সংসদে উত্থাপনের উদ্যোগ রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন বিরোধী দলের মুখপাত্র নাজিবুর রহমান।

এসব প্রস্তাবের পাশাপাশি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে ছিল সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, সংসদ সদস্যদের প্রশ্নোত্তর এবং আইন প্রণয়ন কার্যক্রম। অধিবেশনে তিনটি অধ্যাদেশ উপস্থাপন এবং বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ উত্থাপনের বিষয়ও কার্যসূচিতে ছিল।

জাতীয় সংসদবিরোধী দলজ্বালানি সংকটগঙ্গা চুক্তিশ্রমিক অসন্তোষনোটিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান