Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

জ্বালানি সাশ্রয়ে ‘অঘোষিত লকডাউন’ ত্রিপুরায়

মুখ্যমন্ত্রীর গাড়িবহরে কাটছাঁট, সাইকেল-টমটমে মন্ত্রীরা

  • ৫০ শতাংশ জনবল দিয়ে চলবে রাজ্য সরকার, বাকিদের হোম অফিস
  • যেকোনো সময় বাড়বে তেলের দাম— এই গুঞ্জনে তাড়াহুড়া লেগেছে জ্বালানি মজুদেও
  • সরকারের এই হঠাৎ উদ্যোগে বিরোধী দলের ‘লোক-দেখানো’ খোঁচা
মোহাম্মদ মামুন, আগরতলা, ত্রিপুরা
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ২২:০৯
শেয়ার করুন:
মুখ্যমন্ত্রীর গাড়িবহরে কাটছাঁট, সাইকেল-টমটমে মন্ত্রীরা

বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে অশনিসংকেত। অস্থির পশ্চিম এশিয়ার তেলবাজার। ইরান যুদ্ধে ফুঁসে ওঠা ‘জ্বালানি সংকটে’র এই  ঢেউ এবার আছড়ে পড়েছে ভারতের ত্রিপুরায়ও। ঘর সামলে তাই আগেভাগেই সজাগ হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকার। বৃহস্পতিবার সকাল থেকেই সেই দৃশ্য দেখল গোটা ত্রিপুরা। ব্যক্তিগত গাড়ি ফেলে বাইক, বাইসাইকেল, টমটমে অফিসপাড়ায় ঢুকছেন মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী নিজেও মহাকরণে এসেছেন গাড়িবহর কমিয়ে। জ্বালানি সাশ্রয়ে ৫০ শতাংশ জনবল দিয়ে চলবে রাজ্য সরকার। আপৎকালীন সংকট উতরাতে বুধবারই ঘটা করে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। পরদিনই এই ‘অঘোষিত লকডাউন’ চিত্র খোদ মন্ত্রিপাড়াতেই।

চলতি মাসের শুরুতেই তেলের ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছিলেন বিজেপি কাণ্ডারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ডাকে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী, সবাই একযোগে নেমেছেন জ্বালানি সাশ্রয়ে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা নিজের নিরাপত্তা কনভয় সাতটি থেকে কমিয়ে চারটিতে নামিয়েছেন। এখন তার নিজের গাড়ি ছাড়া কনভয়ে থাকছে মাত্র তিনটি। এই ছোট্ট বহর নিয়েই বৃহস্পতিবার আগরতলার সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি রাজ্যের অভ্যন্তরীণ সফরে সড়কপথের বদলে নিয়েছেন রেলপথ ব্যবহারের সিদ্ধান্ত।

একই দিনে সরকারি গাড়ি ছেড়ে ব্যাটারিচালিত টমটমে চেপে অফিসে এসেছেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। এদিন দুপুরে আগরতলার সড়কে টমটমে চেপে অফিসে যেতে দেখা গেছে মন্ত্রীকে। এর ঠিক কয়েক ঘণ্টা আগে সকালে বাইসাইকেলে নিজস্ব এলাকা মোহনপুরে ঘুরতে দেখা গেছে তাকে। তাদের অনুসরণ করছেন অন্য মন্ত্রীরাও। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরীও তার সুরক্ষায় নিয়োজিত দুটি এসকর্ট গাড়ি ব্যবহার বন্ধ করার ঘোষণা দিয়েছেন। মোটরসাইকেলে ঘুরতে দেখা গেছে ওই মন্ত্রীকেও।

সরকারি সূত্রের খবর, অন্য মন্ত্রীদেরও সাশ্রয়ী পদক্ষেপ নিতে বলা হয়েছে নিজ নিজ দপ্তরে। এরই মধ্যে জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমানোর নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের সব দপ্তরেই। অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ, সরকারি গাড়ির চলাচল নিয়ন্ত্রণ এবং বৈঠক-সফর কমানোর ওপর জোর দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০ শতাংশ কর্মচারীকে বাড়িতে বসে (ওয়ার্ক ফর হোম) কাজ করার নির্দেশনা জারি করেছে সরকার। সরকারের এ হঠাৎ উদ্যোগকে ‘লোক-দেখানো’ খোঁচা দিতে ছাড়েননি বিরোধী দল কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) নেতা জিতেন্দ্র চৌধুরী।

সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘জনগণের পয়সায় ডজন ডজন চার্টার্ড বিমানে চড়ে কলকাতা ও গুয়াহাটিতে যখন মিলিত হলেন, তখন সংকট ছিল না; নিজেদের সিদ্ধিলাভ হতেই অস্টেরিটি (কৃচ্ছ)?’ উনি মূলত পশ্চিমবঙ্গ এবং আসামে বিজেপির মুখ্যমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানের সমালোচনা করে এই হুল ফোটান ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে।

সরকারিভাবে এই উদ্যোগ ইতিবাচক হলেও বিরোধীদের ‘লোক-দেখানো’ ফোড়ন কাটছে জনগণও। মন্ত্রীদের এমন আচরণে বিরূপ প্রভাব পড়েছে সাধারণ মানুষের মনে।

আতঙ্ক গড়িয়েছে পুরো রাজ্যে। সরকারি কর্মচারীরা অফিসে না এলে থমকে যাবে কাজ। যেকোনো সময় বাড়বে তেলের দাম— এই গুঞ্জনে তাড়াহুড়া লেগেছে জ্বালানি মজুদেও।

ত্রিপুরাজ্বালানি সংকটঅঘোষিত লকডাউন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে