ফিফার পরের মেয়াদে সভাপতি নির্বাচিত
হওয়াটা সময়ের অপেক্ষা ছিল জিয়ান্নি ইনফান্তিনোর। বিশ্বকাপ বিক্রি করতে চাওয়া মুখ থুবড়ে
পড়ায় এখন নির্বাচন পর্যন্ত টিকে থাকাই কঠিন তার জন্য। উয়েফা ইনফান্তিনোকে চিঠি দিয়ে
সম্ভাব্য আইনি পদক্ষেপের কথা জানিয়ে রেখেছে। পাশাপাশি জানিয়ে রেখেছে কোনো নথি যেন ধ্বংস
করা না হয়।
‘দ্য টেলিগ্রাফ’ হাতে পেয়েছে সেই চিঠি।
সেখানে লেখা, ‘আপনি ও ফিফাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যেন এই নোটিসে উল্লেখ
করা সব নথি ও ইলেকট্রনিকভাবে সংরক্ষিত তথ্য খুঁজে বের করে সংরক্ষণ করা হয়...