Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ডোনাল্ড ট্রাম্প

ইনফান্তিনোকে সরানো হবে মারাত্মক ভুল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৫:১৫
ইনফান্তিনোকে সরানো হবে মারাত্মক ভুল

বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা করে তীব্র চাপের মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদচ্যুত করার যেকোনো উদ্যোগকে ‘মারাত্মক ভুল’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রধানকে রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুললেন। খবর বিবিসি স্পোর্টসের।

সম্প্রতি ইনফান্তিনোর ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব ঘিরে তোলপাড় সৃষ্টি হয়। এই উদ্যোগের মাধ্যমে ফিফার সমস্ত প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা করা হয়েছিল, যার ২১ শতাংশ শেয়ার একটি বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার কথা ছিল। ওই পরিকল্পনায় মার্কিন ভিসি ফার্ম ‘থ্রাইভ ইটারনাল’-এর যুক্ত থাকার কথা ছিল, যা পরিচালনা করেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনার।

আরও পড়ুন

এনদ্রিকের দলবদল আটকে দিলেন মরিনহো

১১ আগস্ট ২০২৬

এই গোপন ও বিতর্কিত পরিকল্পনা ফাঁস হওয়ার পর উয়েফা, কনকাকাফ এবং এএফসির মতো তিনটি শক্তিশালী মহাদেশীয় ফুটবল সংস্থা ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে বিশ্বাসের অমর্যাদা’ করার গুরুতর অভিযোগ আনে। এমনকি ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার প্রতিযোগিতাগুলো বয়কট ও আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেয় উয়েফা।

এমন সংকটময় মুহূর্তে জিয়ান্নি ইনফান্তিনোর সমর্থনে এগিয়ে আসেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘যেকোনো কারণেই হোক, ফিফা যদি সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে প্রতিস্থাপনের কথা চিন্তা করে, তবে তা হবে একটি মারাত্মক ভুল। তিনি দারুণ একজন মানুষ। এর আগে ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ উপহার দিয়েছেন। যদি তিনি সরে যান, তবে এই টুর্নামেন্ট আর কখনো এত সফল বা লাভজনক হতে পারবে না।’

আরও পড়ুন

যত ভুলের মাশুল গুনে বার্সা ছাড়তে হলো আরাউহোকে

১১ আগস্ট ২০২৬

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে জিয়ান্নি ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কারে ভূষিত করেছিলেন। এছাড়া সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন ইতিমধ্যে ইনফান্তিনোর কর্মকাণ্ডের বিরোধিতা করে পরিবর্তন দাবি করেছে। এমন সময়ে ইনফান্তিনোকে ট্রাম্পের এই প্রকাশ্য সমর্থন ফিফার অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেটাই দেখার।

জিয়ান্নি ইনফান্তিনোডোনাল্ড ট্রাম্পফিফা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে