Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

যত ভুলের মাশুল গুনে বার্সা ছাড়তে হলো আরাউহোকে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৪০
যত ভুলের মাশুল গুনে বার্সা ছাড়তে হলো আরাউহোকে

বার্সেলোনার অধিনায়ক থেকে হঠাৎ করেই ধারে লিভারপুলে পাড়ি জমিয়েছেন উরুগুইয়ান ডিফেন্ডার রোনালদ আরাউহো। এক মৌসুমের ধারে অ্যানফিল্ডে যোগ দিলেও ৫ কোটি ৫৫ লাখ ইউরোতে তাকে স্থায়ীভাবে কেনার সুযোগ রেখেছে লিভারপুল। ন্যু ক্যাম্পে দুইশর বেশি ম্যাচ খেলা এবং দলের অন্যতম ভরসা থেকে হঠাৎ কেন বার্সেলোনায় তার এই পতন ঘটল—তা নিয়ে চলছে নানা আলোচনা।

বিবিসি স্পোর্টসের প্রতিবেদনে উঠে এসেছে বার্সেলোনায় আরাউহোর পথচলায় কোথায় ছন্দপতন ঘটেছিল। ২০১৮ সালে উরুগুয়ের ক্লাব বোস্টন রিভার থেকে বার্সেলোনায় যোগ দেন আরাউহো। ২০১৯ সালের অক্টোবরে মূল দলে অভিষেকের পর ধীরে ধীরে তিনি কাতালান ক্লাবটির রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হয়ে ওঠেন। দীর্ঘদেহী এই ডিফেন্ডার তার গতি, শক্তি ও শারীরিক সামর্থ্য দিয়ে ডিফেন্সের দেয়াল হয়ে উঠেছিলেন।

আরও পড়ুন

বার্সা ছেড়ে খুশি আরাউহো, তরেসের বিষয়ে জানা নেই

০৯ আগস্ট ২০২৬

গত মৌসুমে হান্সি ফ্লিকের অধীনে অধিনায়কের দায়িত্বও পালন করেন আরাউহো। এত সাফল্যের পরও বার্সেলোনার হয়ে মাঠের কিছু ঘটনা তার দলবদলের নেপথ্যের বড় কারণ হয়ে দাঁড়ায়। হ্যান্সি ফ্লিক সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘সে খুব ভালো মানুষ এবং ব্যতিক্রমী একজন খেলোয়াড়। তবে আমাদের খেলার ধরন কিছুটা আলাদা।’ ফ্লিক আরও ইঙ্গিত দেন যে, অতীতের কিছু ঘটনা আরাউহোর মানসিকতায় গভীর প্রভাব ফেলেছিল।

যে ভুলগুলো বার্সা ছাড়তে বাধ্য করল আরাউহোকে:

১. চ্যাম্পিয়ন্স লিগে হাই-প্রোফাইল লাল কার্ড ও ভুল: বার্সেলোনা ক্যারিয়ারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে আরাউহোর বড় ভুলগুলো তীব্র সমালোচনার জন্ম দেয়। ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে তার লাল কার্ড ম্যাচটির মোড় ঘুরিয়ে দিয়েছিল, যা দলের বিদায়ের অন্যতম কারণ।

আরও পড়ুন

৫০ মিলিয়নের প্রস্তাব ফেরাল বার্সেলোনা

১০ আগস্ট ২০২৬

২. ভুলের পুনরাবৃত্তি ও সেমিফাইনালের হতাশা: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচেও মারাত্মক ভুলের কারণে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে। যদিও সে সময় কোচ হ্যান্সি ফ্লিক প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়েছিলেন।

৩. চেলসি ম্যাচ ও মানসিক অবসাদ: গত মৌসুমে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ওই ম্যাচে মার্ক কুকুরেলাকে ফাউল করে প্রথমার্ধেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আরাউহো। এই ঘটনার মাত্র এক সপ্তাহ পর তাকে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে এবং আবেগ সামলাতে ছুটি দেওয়া হয়। পেশাদার সহায়তা নিয়ে এক মাস পর তিনি ফিরলেও শুরুর একাদশে সুযোগ কমে গিয়েছিল।

এই ঘটনাগুলো ছাড়াও বার্সেলোনার খেলার ধরনের সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিতে না পারা এবং মানসিক চাপ সামলে নতুন শুরুর তাগিদ থেকেই মূলত স্প্যানিশ ক্লাব ছেড়ে প্রিমিয়ার লিগে পাড়ি জমিয়েছেন এই উরুগুইয়ান তারকা। এখন দেখার, নতুন গন্তব্যে তিনি নিজেকে নতুন করে চেনাতে পারেন কিনা।

রোনালদ আরাউহোবার্সেলোনালিভারপুলদলবদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল