Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফেরান তরেস

৫০ মিলিয়নের প্রস্তাব ফেরাল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ২১:০৭
৫০ মিলিয়নের প্রস্তাব ফেরাল বার্সেলোনা

স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক ফেরান তরেসকে নিয়ে বার্সেলোনার সঙ্গে পিএসজির দর কষাকষি জমে উঠেছে। ফরাসি ক্লাবটির দেওয়া প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বার্সেলোনা। তরেসকে পেতে ট্রান্সফার ফি আর বোনাস মিলিয়ে ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছিল পিএসজি। কিন্তু বার্সা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা পুরো ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি হিসেবে চায়। এর সাথে আলাদাভাবে যুক্ত হবে পারফরম্যান্সভিত্তিক বোনাস।

‘মার্কা’ জানিয়েছে, গত সপ্তাহেই বার্সেলোনাকে নিজের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছিলেন ২৬ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। হান্সি ফ্লিকের দলও তাকে আর আটকে রাখতে চাইছে না। শোনা যাচ্ছে, ব্যক্তিগত শর্তের বিষয়ে পিএসজির সঙ্গে নাকি ইতোমধ্যেই তরেসের সমঝোতা হয়ে গেছে। দুই ক্লাবের ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস এবং ডেকোর মধ্যকার আলোচনাও বেশ এগিয়েছে।

আরও পড়ুন

ফাঁস হতে যাচ্ছে মরিনহোর ক্যারিয়ারের অজানা অধ্যায়

১০ আগস্ট ২০২৬

২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে স্পেনের দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছিলেন তরেস। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই মুহূর্তটিকে তিনি নিজের  জীবনের ‘সেরা মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছিলেন এই স্প্যানিয়ার্ড। বিশ্বকাপে সাফল্যের পরই ২৬ বছর বয়সী ফরোয়ার্ড এখন ক্লাব ফুটবলে নিজের গুরুত্ব ও অবস্থান জোরালো করার মিশনে নেমেছেন।

স্পোর্টিকোকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে বার্সেলোনার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে তরেস বলেছিলেন, ‘বড় দলগুলো যখন আপনাকে চায়, তখন সেটা ইতিবাচক ব্যাপার। ফুটবলে কী হতে পারে কেউ জানে না। তবে ভালো দিক হলো, আমার চুক্তি থাকায় আমি নিজেই সময় নিয়ে সিদ্ধান্ত নিতে পারব। আমাকে ধরে রাখতে হলে বার্সাকে প্রমাণ করতে হবে যে, তারা সত্যিই আমাকে চায়। আমার সঙ্গে আলোচনা করতে হবে এবং শেষ পর্যন্ত সবকিছুই নির্ভর করে আলোচনার ওপর।’

আরও পড়ুন

স্কুলশিক্ষকের ছেলে থেকে কাশ্মীরের প্রথম টেস্ট ক্রিকেটার

১০ আগস্ট ২০২৬

বার্সা প্রস্তাব ফিরিয়ে দিলেও পিএসজি এখনই হাল ছাড়ছে না। ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, পিএসজি তাদের প্রস্তাব আরও বাড়িয়ে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি থাকায় এর চেয়ে কিছু বেশি অর্থের বিনিময়ে তরেসকে ছেড়ে দেওয়া লাভজনক হবে বলেই মনে করছে কাতালান ক্লাবটি। তাছাড়া তরেসকে বিক্রির টাকা দিয়েই ম্যানচেস্টার সিটি থেকে মিডফিল্ডার রদ্রিকে নিজেদের ডেরায় আনার পরিকল্পনা চূড়ান্ত করছে বার্সা।

গত মৌসুমে লেভানডফস্কির অনুপস্থিতিতে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ৪৯ ম্যাচে ২১ গোল করেছিলেন তরেস। হয়েছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তবু তরেসকে কখনোই লামিনে ইয়ামাল, রাফিনহা কিংবা পেদ্রির মতো দলের অবিসংবাদিত তারকা হিসেবে দেখা হয়নি। হান্সি ফ্লিকের অধীনে পারফরম্যান্সে কিছুটা উন্নতি ঘটলেও গোলখরা ও ধারাবাহিকতার অভাব তাকে সবসময়ই প্রশ্নের মুখে ফেলেছে। পিএসজি এবং ম্যান সিটির সঙ্গে বার্সার চলমান জোড়া দলবদলের এই আলোচনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।

ফেরান তরেসপিএসজিবার্সেলোনাদলবদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়