Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

হান্সি ফ্লিক

বার্সা ছেড়ে খুশি আরাউহো, তরেসের বিষয়ে জানা নেই

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:৫৬
শেয়ার করুন:
বার্সা ছেড়ে খুশি আরাউহো, তরেসের বিষয়ে জানা নেই

নতুন মৌসুম শুরুর আগে ক্লাবগুলোতে চলছে দল গোছানোর তোড়জোড়। কেউ ক্লাব ছেড়ে যাচ্ছেন, আবার কেউ যোগ দিচ্ছেন। ইতালিতে প্রীতি টুর্নামেন্ট শেষে দলবদল ও খেলোয়াড়দের প্রস্থান নিয়ে কথা বলেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। একজন কোচ হিসেবে এই কাউকে বিদায় দেওয়া যে কতটা কতটা কঠিন, সেটা ফুটে উঠেছে এই জার্মান কোচের কথায়।

দল থেকে বেশ কয়েকজন খেলোয়াড়ের বিদায়ের বিষয়ে হান্সি ফ্লিক বলেন, ‘আমাদের এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে যা মোটেও সহজ ছিল না। আমি তাদের (দলবদলের বিষয়ে) পরামর্শ দিয়েছিলাম। এটাই আমাদের বর্তমান পরিস্থিতি। তরুণ খেলোয়াড়দের জায়গা করে দিতে সব দলেই এমন পরিবর্তন আনতে হয়। এটাই বাস্তবতা।’

আরও পড়ুন

শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দি পলের

০৯ আগস্ট ২০২৬

বার্সেলোনা ছেড়ে ধারে লিভারপুলে যাচ্ছেন উরুগুইয়ান সেন্টারব্যাক রোনালদ আরাউহো। ফ্লিকের প্রথম পছন্দ হিসেবে তিনি ছিলেন না, তাই ম্যাচও খেলা হয়নি তেমন। আরাউহোকে নিয়ে ফ্লিক বলেন, ‘সে একজন চমৎকার মানুষ এবং অসাধারণ খেলোয়াড়। তবে আমাদের খেলার ধরন তার চেয়ে আলাদা। নিঃসন্দেহে সে শক্তিশালী এবং গতিময়। বিষয়টি কঠিন ছিল। কারণ, আমি তাকে যতটা খেলাতে চেয়েছিলাম, ততটা পারিনি এবং অতীতের কিছু ভুলও তাকে প্রভাবিত করেছিল। আমরা কথা বলেছি এবং তাকে (বিদায়বেলায়) খুশি দেখেছি। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।’ বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।পরিবর্তন যে ফুটবলেরই একটি স্বাভাবিক নিয়ম, তা উল্লেখ করে বার্সা কোচ আরও যোগ বলেন, ‘জীবনে এবং ফুটবলে পরিবর্তন আসা স্বাভাবিক। আমাদের চারপাশেই অনেক গুঞ্জন রয়েছে, তবে আমরা জানি আমরা কী চাই। আমরা দলের উন্নতি করতে চাই এবং এ নিয়ে আমরা শান্ত আছি। আগামী সপ্তাহে অনেক নতুন খেলোয়াড় আসবে। প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য হাতে সময়ও খুব কম।’

আরও পড়ুন

নিলামে উঠছে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ ফুটবল

০৯ আগস্ট ২০২৬

এদিকে স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক ফেরান তরেস পিএসজিতে যেতে চাইছেন। এর পেছনে অবশ্যই রয়েছে পিএসজির আকর্ষণীয় প্রস্তাব। বার্সায় তরেসের ভবিষ্যৎ নিয়ে হান্সি ফ্লিক বলেন, ‘আমি খেলোয়াড়দের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে এ বিষয়ে (পিএসজিতে যাওয়া) আমি কিছু জানি না। তার সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমি পুরো সময়টাই এই ত্রিদেশীয় টুর্নামেন্টে মনোনিবেশ করেছিলাম।’

রোনালদ আরাউহোবার্সেলোনাহান্সি ফ্লিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা