Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নিলামে উঠছে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ ফুটবল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৫৪
নিলামে উঠছে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ ফুটবল

আর্জেন্টিনা কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হাত দিয়ে করা সেই গোলটি ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত ও স্মরণীয় হয়ে আছে। ১৯৮৬ বিশ্বকাপের শেষ আটের সেই গোলটি পরিচিত ‘হ্যান্ড অব গড’ নামে। যে বলটি দিয়ে সেই গোল করেছিলেন ম্যারাডোনা, এসটি এবার নিলামে উঠতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই নিলামে বলটির দাম ১ কোটি ডলার বা তার চেয়েও বেশি উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টেক্সাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ জানিয়েছে, আগামী ২১ থেকে ২৩ আগস্টের এই নিলামে বলটির শুরুর দাম ধরা হয়েছে ২৫ লাখ ডলার। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের সেই স্মরণীয় জয় ম্যাচের ১৬ মিনিটে হাত দিয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন ম্যারাডোনা। রেফারি সেটি দেখতে না পারায় গোলটি বৈধ হিসেবে গণ্য হয়।

আরও পড়ুন

শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দি পলের

০৯ আগস্ট ২০২৬

ম্যাচ শেষে প্রয়াত এই আর্জেন্টাইন মহাতারকা অমর এক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, গোলটি হয়েছিল ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে।’ ওই ম্যাচে জয় পেয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপাও জিতেছিল আর্জেন্টিনা। ম্যারাডোনার ওই ঐতিহাসিক ম্যাচের স্মারকগুলো এর আগেও আকাশচুম্বী মূল্যে বিক্রি হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ম্যারাডোনা যে জার্সিটি পরে মাঠে নেমেছিলেন, সেটি বর্তমানে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি জার্সি হিসেবে রেকর্ড গড়ে আছে; যার মূল্য ৯৩ লাখ ডলার।

উল্লেখ্য, ওই ম্যাচে কেবল ‘হ্যান্ড অব গড’ গোলই নয়, শতাব্দীর সেরা গোলটিও করেছিলেন ফুটবলের বরপুত্র। মাঝমাঠ থেকে বল পেয়ে পাঁচ ইংলিশ খেলোয়াড় ও গোলরক্ষক পিটার শিলটনকে কাটিয়ে করা সেই গোলের কথা আজও ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে। ২০২০ সালের নভেম্বরে মারা যাওয়া ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত এই বলটি নিলামে নতুন কোনো রেকর্ড গড়ে কি না, এখন সেটিই দেখার বিষয়।

ডিয়েগো ম্যারাডোনাহ্যান্ড অব গড১৯৮৬ বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: