আগামী বুধবার আটলান্টায়
বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের
অন্যতম এই ঐতিহাসিক দ্বৈরথ ঘিরে শুধু মাঠের উত্তেজনা নয়, বরং মাঠের বাইরের নিরাপত্তা
নিয়েও তৈরি হয়েছে চরম উদ্বেগ। দুই দেশের সমর্থকদের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আটলান্টা
পুলিশ বিশাল নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
ঐতিহাসিক কারণেই আর্জেন্টিনা
ও ইংল্যান্ডের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ কিংবা ১৯৮৬ বিশ্বকাপের
কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার সেই বিতর্কিত...