Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সংঘর্ষের আশঙ্কা

ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ ঘিরে বিশাল নিরাপত্তা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:৩৭
ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ ঘিরে বিশাল নিরাপত্তা

আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের অন্যতম এই ঐতিহাসিক দ্বৈরথ ঘিরে শুধু মাঠের উত্তেজনা নয়, বরং মাঠের বাইরের নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে চরম উদ্বেগ। দুই দেশের সমর্থকদের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আটলান্টা পুলিশ বিশাল নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

ঐতিহাসিক কারণেই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ কিংবা ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার সেই বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের রেশ এখনো দুই দেশের সমর্থকদের মধ্যে রয়ে গেছে। আটলান্টা পুলিশ জানিয়েছে, তারা এই ঐতিহাসিক দ্বন্দ্ব এবং দুই দেশের সমর্থকদের মনোভাব সম্পর্কে পূর্ণ সচেতন।

আরও পড়ুন

মেসির জন্ম যদি পেরুতে হতো...

১৩ জুলাই ২০২৬

ফিফার নিয়ম অনুযায়ী স্টেডিয়ামে নির্দিষ্ট অংশে দুই দেশের সমর্থকদের জন্য টিকিট বরাদ্দ থাকলেও কার্যত পুরো স্টেডিয়ামে সমর্থকদের আলাদা করা কঠিন হয়ে পড়ে। আর তাই আটলান্টার রাস্তাঘাট থেকে শুরু করে স্টেডিয়াম পর্যন্ত প্রতিটি স্থানেই পুলিশের কড়া নজরদারি থাকবে। ইতোমধ্যে অনলাইনে সংঘর্ষের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, স্টেডিয়ামের ভেতরে তিন আর্জেন্টাইন সমর্থকের সঙ্গে এক ইংলিশ সমর্থকের হাতাহাতি হচ্ছে। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, শহরের একটি বারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি থেকে উত্তেজনা ছড়াচ্ছে। এসব ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাড়তি সতর্ক।

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা বংশোদ্ভূত বিশাল এক জনগোষ্ঠীর বসবাস, বিশেষ করে ফ্লোরিডায়। ধারণা করা হচ্ছে, বুধবারের ম্যাচটি দেখতে তারা দলে দলে আটলান্টায় ভিড় করবেন। ফলে স্টেডিয়ামের ভেতর ও বাইরে সমসংখ্যক ইংলিশ ও আর্জেন্টাইন সমর্থকের উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।

আরও পড়ুন

আর্জেন্টিনাকে ‘কুফা’ লাগাতে গিয়ে পালালেন স্পিড

১২ জুলাই ২০২৬

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাজ্যের ‘ফুটবল পুলিশিং ইউনিট’-এর একটি ছোট দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তারা আটলান্টার স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করছে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ইংলিশ সমর্থকদের আচরণ ছিল প্রশংসনীয়। ইংল্যান্ডের গত ম্যাচে প্রায় ৩০ হাজার সমর্থক মাঠে থাকলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু আর্জেন্টিনা ম্যাচটি ভিন্ন।

আটলান্টা পুলিশ প্রধানরা জানিয়েছেন, এনএফএল ম্যাচের তুলনায় ফুটবল ম্যাচে তাদের ওপর চাপ অনেক বেশি থাকে। তারপরও এবারের সেমিফাইনাল ঘিরে কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। মাঠের ফুটবল কি শেষ পর্যন্ত ফুটবলেই সীমাবদ্ধ থাকবে, নাকি রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়বে আটলান্টার গ্যালারিতে? বুধবারের মহাযুদ্ধই দেবে সেই উত্তর।

আর্জেন্টিনা-ইংল্যান্ডনিরাপত্তাহ্যান্ড অব গড২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর