Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

হাইমে বেদোয়া

মেসির জন্ম যদি পেরুতে হতো...

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:১১
মেসির জন্ম যদি পেরুতে হতো...

সংগৃহীত ছবি

বিশ্বফুটবলের জাদুকর লিওনেল মেসি যদি দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে জন্ম নিতেন, তাহলে কী হতো? তিনি কি আজকের সুপারস্টার হতে পারতেন? নাকি নোংরা রাজনীতির শিকার হয়ে হারিয়ে যেতেন। পেরুর গণমাধ্যম ‘পেরু২১’- এ এমনই এক হাইপোথিসিস লিখেছেন সাংবাদিক হাইমে বেদোয়া। তিনি প্রশ্ন তুলেছেন, মেসি যদি আর্জেন্টিনায় না জন্মে পেরুতে জন্মাতেন, তবে কি তিনি বর্তমানের সেই ‘মেসি’ হতে পারতেন? নাকি পেরুর তথাকথিত ‘ক্যানিবালিস্টিক’ বা পরস্পরবিরোধী সমাজব্যবস্থায় তিনি হারিয়ে যেতেন?

বেদোয়া লিখেছেন, তার সন্তানসহ অনেকেই মেসিকে ঘৃণা করে! অনেকেই মনে করেন, ফিফা মেসিকে সবকিছু সাজিয়ে দিয়েছে। অথচ এই ধারণার পেছনে আছে মেসির অসামান্য প্রতিভা এবং আর্জেন্টিনার অজেয় মানসিকতাকে অস্বীকার করার প্রবণতা। দুই দেশের ফুটবলারদের তুলনায় বেদোয়া লিখেছেন, ‘আমরা (পেরুভিয়ানরা) যখন মাঠে নামি, তখন পায়ের দিকে তাকিয়ে থাকি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন বলটি ঠিকঠাক লাথি দিতে পারি। আর আর্জেন্টাইনরা মাঠে নামে বিজয়ের দম্ভ নিয়ে। তারা জানে তারা সেরা।’

আরও পড়ুন

মেসি আর ইংল্যান্ডকে নিয়ে উভয় সংকটে বেকহ্যাম

১৩ জুলাই ২০২৬

বেদোয়ার মতে, মেসি যদি পেরুতে জন্মাতেন, তবে তিনি কখনোই মেসি হতে পারতেন না। পেরুর সমাজ তাকে গ্রাস করে ফেলত। তার ভাষায়, ‘সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখা যেত, তিনি কোনো রাজনৈতিক দলের দালাল, অথবা তিনি বুট পরা কোনো অভিজাত শ্রেণির প্রতিনিধি। তখন খেলার গোল বা দক্ষতার চেয়েও বড় হয়ে উঠত তার রাজনৈতিক পরিচয়। একজন কংগ্রেস সদস্য হয়তো তার হরমোন চিকিৎসার উৎস খুঁজতে সংসদীয় তদন্ত কমিশন গঠন করতেন।’

পেরুতে মেধাকে সম্মান দেওয়ার চেয়ে তাকে টেনে নামানোর প্রবণতা অনেক বেশি। দেশটিত প্রতিভাবানরা বিদেশে গিয়ে সফল হওয়ার পর আলোচনায় আসেন। তখনপ পেরুভিয়ানরা সেই ব্যক্তিকে ‘নিজেদের লোক’ হিসেবে প্রচার করে। মেসি পেরুভিয়ান হলে হয়তো অনেকেই তার সাফল্যের দিনে বিদ্রুপ করত। কিন্তু মেসি সফল হওয়ার পর তারা গর্ব করে বলত, ‘আমরা তো ছোটবেলা থেকেই ওকে সমর্থন করতাম!’

আরও পড়ুন

মেসি কখনো ইংল্যান্ডের বিপক্ষে খেলেননি!

১২ জুলাই ২০২৬

পেরুর জাতীয় চরিত্রে ব্যর্থতাকে বীরত্ব হিসেবে মেনে নেওয়ার এক অদ্ভুত প্রবণতা রয়েছে বলে মনে করেন বেদোয়া। তিনি লিখেছেন, আমাদের কাছে ‘নৈতিক বিজয়’টাই সব। অন্যদিকে আর্জেন্টাইনরা সব সময় বিজয়ী হয়ে ফেরে। পেরুতে যদি মেসি জন্মাতেন, তবে তাকে লড়াই করতে হতো মাঠের প্রতিপক্ষের চেয়ে দেশের ভেতরের নিন্দুকদের সাথে বেশি। তার ড্রিবলিং দক্ষতা নিয়ে হয়তো জাতীয়করণের দাবি উঠত, আবার হয়তো কেউ বলত তার ব্যালন ডি’অর পুরস্কারগুলো ইউরোপীয় ঔপনিবেশিকতার অংশ।

পরিশেষে বেদোয়ার আক্ষেপ, পেরুতে অনেক প্রতিভা জন্ম নেয়। কিন্তু অন্য কোনো দেশ সেই প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরার আগে তাকে স্বীকৃতি দিতে না পারে না। যদি মেসি পেরুভিয়ান হতেন, তবে বিশ্বকাপ জয় তার সবচেয়ে বড় অর্জন হতো না! বরং পেরুর এই সমাজব্যবস্থায় নিজেকে বাঁচিয়ে টিকে থাকাই হতো তার বড় অর্জন! বেদোয়ার লেখার সঙ্গে বাংলাদেশের কি মিল খুঁজে পাচ্ছেন? মেসি বাংলাদেশে জন্মালেও কি পেরুর ব্যতিক্রম কিছু হতো?

লিওনেল মেসিপেরুআর্জেন্টিনা২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর