Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এনদ্রিকের দলবদল আটকে দিলেন মরিনহো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:৫৮
এনদ্রিকের দলবদল আটকে দিলেন মরিনহো

মৌসুম শুরুর আগমুহূর্তে ব্রাজিলিয়ান তরুণ তারকা এনদ্রিকের রিয়াল মাদ্রিদ ছাড়ার জোরালো গুঞ্জন উঠেছিল। ইতালির রোমা এবং প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলার মতো ক্লাব এই তরুণের ওপর নজর রেখেছিল। তবে ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, নতুন কোচ হোসে মরিনহোর বিশেষ অনুরোধে এই মুহূর্তে এনদ্রিককে বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

প্রতিবেদনে বলা হয়েছে, একাদশে পর্যাপ্ত সুযোগ না পেয়ে রিয়াল ছাড়তে চেয়েছিলেন এনদ্রিক। তবে মরিনহোর অধীনে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে স্কোয়াডে রেখেই ২০২৬-২৭ মৌসুম শুরুর পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ।  এমনকি ঐতিহাসিক ‘৯’ নম্বর জার্সিও পরতে যাচ্ছেন ২০ বছর বয়সী এই তারকা। আগামী ২২ আগস্ট এস্পানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে অফিসিয়াল মৌসুম শুরুর প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন

দুই ক্লাবের প্রস্তাব পেয়ে রিয়াল ছাড়তে যাচ্ছেন এনদ্রিক?

১০ আগস্ট ২০২৬

মাদ্রিদে এটি এনদ্রিকের তৃতীয় মৌসুম হতে চলেছে। তার রিয়ালে থেকে যাওয়ার নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন হোসে মরিনহো। পর্তুগিজ এই কোচ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি এই তরুণ ফরোয়ার্ডকে নিজের স্কোয়াডে দেখতে চান। প্রাক-মৌসুমে এনদ্রিকের পরিশ্রম দেখে মুগ্ধ মরিনহো তাকে সেন্ট্রাল ফরোয়ার্ড এবং রাইট উইঙ্গার- উভয় পজিশনেই ব্যবহার করার পরিকল্পনা করেছেন।

এর আগে চলতি বছরের শুরুতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে ধারে খেলেছিলেন এনদ্রিক। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এনদ্রিকের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সেসময় কোচ জাবি আলোনসোর অধীনে তিনি পর্যাপ্ত সুযোগ পেতেন না। কিন্তু বর্তমান কোচ মরিনহোর ইতিবাচক মনোভাবের কারণে নাকি সিদ্ধান্ত বদলেছেন এই তরুণ। তাছাড়া রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে নিজের জায়গা পাকা করা রাতারাতি সম্ভব নয়। ভিনিসিয়ুস জুনিয়র বা রদ্রিগোর মতো তারকারাও একাদশে নিয়মিত হতে কয়েক বছর সময় নিয়েছেন।

আরও পড়ুন

ভিনিসিয়ুসকে আরও ছয় বছরের জন্য রেখে দিল রিয়াল

০৭ আগস্ট ২০২৬

উল্লেখ্য, ২০২২ সালের শেষ দিকে পালমেইরাস থেকে প্রায় ৭ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে এনদ্রিককে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। বয়সজনিত বাধ্যবাধকতায় এই চুক্তি কার্যকর হয় ২০২৪ সালের মাঝামাঝিতে। কার্লো আনচেলত্তির অধীনে প্রথম মৌসুমে ৩৭ ম্যাচের ৮টিতে একাদশে থেকে ৭টি গোল করেছিলেন তিনি। তবে গত মৌসুমে জাবি আলোনসোর অধীনে কেবল ৩ ম্যাচ খেলে গোলের দেখা পাননি।

গত জানুয়ারি মাসে ধারে লিওঁতে গিয়ে ফরাসি লিগে ২১ ম্যাচের ১৯টিতেই ছিলেন শুরুর একাদশে। নিজে ৮ গোল করার পাশাপাশি ৭টি অ্যাসিস্টও করেছিলেন এই ব্রাজিলিয়ান। আগামী ১ সেপ্টেম্বর ইউরোপীয় দলবদলের বাজার বন্ধ হতে যাচ্ছে। তবে গ্লোবো স্পোর্তের দাবি অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ছেড়ে এনদ্রিকের অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগামী জানুয়ারি পর্যন্ত মাঠের পারফরম্যান্স ও সুযোগ পাওয়ার ওপর ভিত্তি করে পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করা হবে।

এনদ্রিকরিয়াল মাদ্রিদহোসে মরিনহো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা