Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইনফান্তিনো ইস্যুতে সতর্ক থাকছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৯:৫২
ইনফান্তিনো ইস্যুতে সতর্ক থাকছে বাংলাদেশ

সংগৃহীত ছবি


ফিফা সভাপতি জিয়ান্নি ইনফিন্তিনোকে নিয়ে চলমান বিতর্কে এখনই বাংলাদেশকে জড়াতে চাইছেন না ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। বরং সতর্ক অবস্থানে থেকে সবকিছু পর্যবেক্ষণ করে এবং সবার সঙ্গে আলোচনা করে নিজেদের অবস্থান চূড়ান্ত করার কথা বলেছেন তিনি।

আফ্রিকা, কমমেবল, কনকাকাফের অনেক সদস্যদেশ, এমনকি এশিয়ারও বেশ কিছু দেশ এর মধ্যেই ইনফান্তিনোর পক্ষে অবস্থান নিয়েছে। তবে বাংলাদেশের অবস্থানটা এখনো পরিস্কার নয়। এমনকি কিছুদিন আগে পর্যন্ত যে ইস্যুতে গোটা ফুটবল দুনিয়া তোলপাড় ছিল, ইনফান্তিনোর “বিশ্বকাপ বেচে দেওয়া” ইস্যুতেও নিজেদের অবস্থান কখনো পরিষ্কার করেনি বাফুফে।

আজ প্রকাশ্যে এসব বিষয় নিয়ে কথা বললেও ঠিক কোন দিকে থাকবেন, তাবিথ সেটা জানাননি। বরং তার কথায় বোঝা গেছে, এসব ব্যাপারে সতর্ক থাকার পন্থা অবলম্বন করেছেন তিনি, ‘ফিফার প্রেসিডেন্টের অফিস কিছুদিন আগে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটা উদ্যোগের ব্যাপারে বিভিন্ন সদস্য দেশের মতামত নিতে চেয়েছিল। সেই মতামত দেওয়ার আগেই উদ্যোগ সম্পর্কে সব তথ্য সবার সামনে উন্মুক্ত হয়ে গিয়েছিল। একটা ভাবনা এমন ছিল যে ভবিষ্যতে বিশ্বকাপের ২০% মালিকানা একটা প্রাইভেট ফার্মকে দেওয়া হবে। সেই প্রাইভেট ফার্ম কমিটমেন্ট দিয়েছিল ওনাদের ইনভেস্ট থেকে যে মুনাফাটা পাবে, সেটা সদস্য দেশগুলোকে দেবে। যেটা ফিফা এখন পারছে না, সেই প্রফিটটা যদি আসলেই তারা করতে পারতো, তাহলে একেকটা সদস্য দেশ ৪০ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারতো এই ফরোয়ার্ড সাইকেলে। যেটা এখন ১০ মিলিয়ন আছে। এর পক্ষে-বিপক্ষে মতামতের জানাতে ফিফা বিভিন্ন সদস্য দেশকে আমন্ত্রণ জানিয়েছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমরা সমস্ত সিদ্ধান্ত প্রথমে আলোচনা করি নির্বাহী কমিটিতে। তারপর এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্তটাই আমরা ফিফাকে জানিয়ে দিই। তবে আমাদের এক্সিকিউটিভ কমিটি এই প্রস্তাবটা বিবেচনা করার আগেই ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রোগ্রামটা বাতিল ঘোষণা করা হয়েছে। তো সেই জায়গায় এখন এই ইস্যু নিয়ে আমরা কোনো কথা বলছি না। তারপরও পরবর্তী নির্বাহী কমিটি সভায়, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। ফিফা যেহেতু আমাদের কাছে কোয়েশ্চেনেয়ার দিয়েছে, নির্বাহী কমিটি তা বিশ্লেষণ করবে, ভবিষ্যতে আমরা সে আঙ্গিকেই আগাবো।’

তাবিথ নিজেদের অবস্থান পরিষ্কার করতে গিয়ে আরও বলেন, ‘বাফুফে যে সিদ্ধান্তই নেয়, এটা ইসিতে চূড়ান্ত হয় এবং ইসির সিদ্ধান্ত আমরা সবসময় আপনাদেরকে জানিয়ে দিই। এরকম কোনো অগ্রিম সমর্থন বলেন বা কনফারমেশন বলেন, আমরা এখনো কোনো প্রপোজালের জন্য দেইনি, কোনো ব্যক্তির জন্যও দেইনি, কোনো প্রতিষ্ঠানের পক্ষেও দেইনি। বাট যখন সময় আসবে, আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিবো আমাদের মতামতটা কি হবে।

‘এখানে অনেক বিশ্লেষণের জায়গা আছে। ইসির সাথে কথা না বলে কিছু বলতে চাচ্ছি না। উয়েফার একটা শক্ত ভূমিকা রাখার জন্য বিষয়টি যদিও বাতিল হয়ে গেছে, তারপরও এখনো অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে। উয়েফার ইস্যুটাও জিনিসটাকে একটু জিওপলিটিক্যাল রূপে নিয়ে যাচ্ছে। যে কারণে আমি মনে করি আমাদের মিনিস্ট্রির সঙ্গেও কথা বলতে হবে, আমাদের ফরেন মিনিস্ট্রির মতামতও আমাদের বিবেচনা করতে হবে। হয়তো ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজটা বাতিল হয়েছে তবে অন্য যে ইস্যুগুলো সামনে এসেছে যেমন— ফিফা প্রেসিডেন্টের মেয়াদ, ভবিষ্যৎ লিডারশিপ, এগুলো নিয়ে আমার মনে হয় আমাদের আরেকটু গভীর বিশ্লেষণ করতে হবে।’

ফিফা এন্টারপ্রাইজ প্রস্তাবনা অনুমোদন হলে বিশাল অঙ্কের বরাদ্দ পেতো বাংলাদেশ। তবে পুরো বিষয়টা মাঝামাঝি জায়গা থেকে দেখছেন তাবিথ, ‘আর্থিক যে কথাটা উঠেছে, বিষয়টি দুই দিক থেকেই ব্যাখ্যা করা যায়। একদিকে হলো, বেশি বরাদ্দ যদি একটা সদস্য দেশ পায়, তাদের জন্য অবশ্যই সুযোগ-সুবিধা বেশি হবে, এটা যেমন সত্য, আবার ওই আর্থিক সুযোগ-সুবিধা পেতে যেই ধরনের রুলস-রেগুলেশনস ফলো করতে হয়, অনেক সময় অনেক সদস্য দেশের জন্য সেটা সহজ হয় না।

'যেমন আমাদের ফিফা ফরোয়ার্ডের আন্ডারে যেই টেকনিক্যাল সেন্টার হওয়ার কথা ছিল, এই ইস্যুটাও কিন্তু প্রায় পাঁচ বছর পুরানো। সেই ফান্ডটা এখনো কেউ আনতে পারেনি। সেই কাজটাও এখনো কেউ শুরু করতে পারেনি। তাই দুই দিকেই চিন্তা করতে হয়। বরাদ্দ পেলেন, সেটা যদি ব্যবহার না করতে পারেন তাহলে লাভটা কী? আবার বরাদ্দ বেশি পেলেন না, আর আপনার অনেক জায়গায় ডেভেলপমেন্টের স্কোপ আছে, টাকা নাই বা ডলার নাই, তাহলে লাভটা কী?’

ফিফাজিয়ান্নি ইনফান্তিনোতাবিথ আউয়ালবাফুফে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!