Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মরক্কো ও আফ্রিকান কনফেডারেশনকে ইনফান্তিনোর ধন্যবাদ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ২০:০৭
শেয়ার করুন:
মরক্কো ও আফ্রিকান কনফেডারেশনকে ইনফান্তিনোর ধন্যবাদ

২০২৬ নারী আফ্রিকা কাপ অব নেশনসকে সফল আয়োজন বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টুর্নামেন্ট আয়োজনের জন্য আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ও মরক্কোকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ফাইনালে ক্যামেরুন প্রথমবারের মতো শিরোপা জেতার পর এই প্রশংসা করেন ইনফান্তিনো।

মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালটি মাঠে বসে দেখেছেন ফিফা সভাপতি। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে ইনফান্তিনো বলেন, ‘সিএএফ ও মরক্কোর আয়োজনে আফ্রিকা কাপ অব নেশনস ছিল দারুণ সফল। সিএএফ, মরক্কো, সব দল এবং অসাধারণ সমর্থকদের অভিনন্দন জানাই।’

ইনফান্তিনো সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, ‘সিএএফ সভাপতি পাত্রিস মোটসেপে, রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজাকে এবং মরক্কোর সব মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাই। নারীদের ফুটবলকে নতুনভাবে তুলে ধরা এই অসাধারণ টুর্নামেন্ট আয়োজনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।’

ক্যামেরুনের ঐতিহাসিক শিরোপা জয়ও ইনফান্তিনোর প্রশংসা কুড়িয়েছে, ‘২০২৬ নারী আফ্রিকা কাপ অব নেশনস জেতায় ক্যামেরুনকে অভিনন্দন। প্রথমবারের মতো এই সাফল্য অর্জন করে তারা তাদের দেশের মানুষের হৃদয়ে আনন্দ এনে দিয়েছে।’

ইনফান্তিনোর প্রশংসা পেয়েছে মালাওয়িও। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৫১তম দলটি টুর্নামেন্টে অভিষেকেই ফাইনালে জায়গা করে নেয়। তাদের দুর্দান্ত পথচলার প্রশংসা করে ইনফান্তিনো বলেন, মালাওয়ের খেলোয়াড়েরা শুধু নিজেদের দেশের মানুষকেই স্বপ্ন দেখাননি, ফুটবলপ্রেমী সবাইকে স্বপ্ন দেখিয়েছেন।

এবারের আসরে প্রথমবারের মতো ১৬টি দল অংশ নেয়। একই সঙ্গে টুর্নামেন্টটি ২০২৭ নারী বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও কাজ করেছে। সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আলজেরিয়া, ক্যামেরুন, মালাওয়ি ও মরক্কো। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও ঘানা উঠেছে প্লে-অফের প্রাথমিক পর্বে।

জিয়ান্নি ইনফান্তিনোআফ্রিকান ফুটবল কনফেডারেশনমরক্কো২০২৬ নারী আফ্রিকা কাপ অব নেশনস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক