আইনগতভাবে মরক্কোকে বলা হতো প্রটেক্টরেট বা রক্ষিত অঞ্চল। স্ত্রীর থাকে অধিকার, রক্ষিতার ভাগ্যে শোষণ। ফ্রান্স ও স্পেনের উপনিবেশে মরক্কোর অবস্থাও ছিল তেমন। দেশটিতে সুলতান ছি, রাজদরবার ছিল, পতাকা ছিল, কিন্তু রাষ্ট্রের আসল চাবি ছিল ইউরোপীয় শাসকদের হাতে। আইনি ব্যাখ্যা অনুযায়ী তাদের আগলে রাখার কথা, কিন্তু বাস্তবে করেছিল লুণ্ঠন। সময়টা ১৯১২ সাল। স্বাক্ষরিত হয়েছিল ফেজ চুক্তি। তবে গল্পের শুরুটা আরও আগে, উনিশ শতকের শেষ ভাগে। ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলো আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছিল। ফ্রান্স ইতোমধ...