Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বার্সেলোনায় ইতিহাস গড়লেন ১৫ বছরের মাইসা বাহা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫২
বার্সেলোনায় ইতিহাস গড়লেন ১৫ বছরের মাইসা বাহা

সংগৃহীত ছবি

বার্সেলোনার নারী ফুটবলে নতুন তারকা মাইসা বাহা। মাত্র ১৫ বছর বয়সেই ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েছেন মরক্কোর এই ফরোয়ার্ড। ২০১১ সালে জন্ম নেওয়া বাহা লিগা এফে লোগ্রোনোর বিপক্ষে বার্সেলোনার ২-০ গোলের জয়ে একটি গোল করেন। তাতেই রেকর্ডের পাতায় নাম লেখান তিনি।

১৫ বছর ৮ মাস ১০ দিন বয়সে গোল করে বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন বাহা। এর আগে রেকর্ডটি ছিল ভিকি লোপেজের দখলে। গত ৩০ আগস্ট টেনেরিফের বিপক্ষে মাত্র ১৫ বছর ৭ মাস ১৪ দিন বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয়েছিল বাহার।

স্পেনের মালাগায় জন্ম নেওয়া বাহার বেড়ে ওঠা খেলাধুলার সঙ্গে যুক্ত পরিবারেই। তার বাবা নাবিল বাহা সাবেক ফুটবলার। মরক্কো, স্পেন, পর্তুগাল ও গ্রিসে খেলেছেন তিনি। বাহার বড় ভাই জিয়াদও ফুটবলার। ২০০৯ সালে জন্ম নেওয়া এই স্ট্রাইকার খেলছেন মার্শেইয়ের অনূর্ধ্ব-১৯ দলে।

বাহার ফুটবলে হাতেখড়ি ভাইয়ের সঙ্গে রাস্তায় খেলতে খেলতে। তার বাবা আন্দালুসিয়ার ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট দিয়ারিও সুরকে বলেছিলেন, ‘১২-১৩ বছর বয়সেই সে ১৫-১৬ বছর বয়সীদের সঙ্গে খেলত। নিজের বয়সীদের সঙ্গে খুব একটা খেলেনি। ২০১৪ সালে আমরা সেখানে যাওয়ার সময় মেয়েদের কোনো বয়সভিত্তিক দল ছিল না। তাই সে ছেলেদের সঙ্গেই খেলেছে।’

১৩ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত ফুটবল একাডেমি লা মাসিয়ায় যোগ দেন বাহা। এরপর দ্রুতই এগিয়েছেন বয়সভিত্তিক দলগুলোর ধাপ পেরিয়ে। প্রথমে ক্লাবের ‘সি’ দল, এরপর ‘বি’ দল হয়ে জায়গা করে নেন মূল দলে।

মরক্কোর অনূর্ধ্ব-১৭ দলের হয়েও রেকর্ড গড়েছেন বাহা। মাত্র ১২ বছর বয়সে অভিষেক হয়ে দেশটির এই পর্যায়ের দলের হয়ে সবচেয়ে কম বয়সে খেলা ফুটবলার হন তিনি। সর্বশেষ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও ১৪ বছর বয়সে টুর্নামেন্টের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ছিলেন।

তবে আন্তর্জাতিক ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। আপাতত মরক্কোর জার্সিতেই খেলছেন বাহা। তবে ভবিষ্যতে স্পেনের জাতীয় দলের হয়েও খেলার সুযোগ রয়েছে তার। কোন দেশকে বেছে নেবেন সেটিই এখন দেখার বিষয়।

মাইসা বাহাবার্সেলোনামরক্কো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির