Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আফ্রিকা

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

ফাতিমা এজ্জাহরা এল মানসুরি। ফাইল ছবি/ সংগৃহীত

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা এজ্জাহরা এল মানসুরিকে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ। আরব বিশ্বের দ্বিতীয় নারী হিসেবে তিনি সরকারপ্রধানের দায়িত্ব পেলেন। স্থানীয় সময় মঙ্গলবার মরক্কোর রাজপ্রাসাদ জানিয়েছে, নতুন সরকার গঠনের দায়িত্বও দেওয়া হয়েছে ৫০ বছর বয়সী এল মানসুরিকে।

এর আগে তিনি নগর পরিকল্পনামন্ত্রী ও মারাকেশের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিয়োগের পর টেলিভিশনে দেওয়া বক্তব্যে এল মানসুরি বলেছেন, তার নিয়োগ ‘সত্যিই ঐতিহাসিক’।

তিনি বলেছেন, ‘আমাদের দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু আমার জন্য নয়, মরক্কোর সব নারীর জন্য গর্বের বিষয়।’

গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনের ফল ঘোষণার চার দিন পর তাকে প্রধানমন্ত্রী করা হলো। নির্বাচনে রাজতন্ত্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি ভোট পেয়েছে। দলটি ৩৯৫ আসনের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ৯৭টি আসন পেয়েছে।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮ আসনের চেয়ে এই সংখ্যা অনেক কম। ফলে সরকার গঠনে জোট করতে হবে পিএএমকে। এটিই এল মানসুরির প্রথম বড় দায়িত্ব।

আরও পড়ুন

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

১৭ সেপ্টেম্বর ২০২৬

পিএএম জানিয়েছে, তারা সব দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) ও ফেডারেশন অব ডেমোক্রেটিক লেফটসহ কয়েকটি দল বিরোধী দলে থাকার কথা জানিয়েছে।

নতুন সরকারকে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিতে হবে। মরক্কো, পর্তুগাল ও স্পেন যৌথভাবে ওই বিশ্বকাপ আয়োজন করবে।

এল মানসুরি আরব বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান। এর আগে ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজলা বুদেন।

১৯৭৬ সালে মারাকেশে জন্ম এল মানসুরির। তিনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ফ্রান্সের মনপেলিয়ে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর আইন বিষয়ে ডিপ্লোমা নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকেও অ্যাংলো-স্যাক্সন ব্যবসায়িক আইনে ডিপ্লোমা করেছেন।

২০০৯ সালে মারাকেশের মেয়র নির্বাচিত হয়ে স্থানীয় রাজনীতিতে তার পথচলা শুরু হয়। এর মাধ্যমে তিনি শহরটির প্রথম নারী মেয়র হন।

২০২১ সালের নির্বাচনের পর আবারও মারাকেশের পৌর পরিষদের নেতৃত্বে ফেরেন। পাশাপাশি কয়েক মেয়াদে পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্যও নির্বাচিত হয়েছেন।

২০২১ সালের অক্টোবরে জাতীয় সরকারের দায়িত্বে আসেন এল মানসুরি। তাকে জাতীয় ভূমি পরিকল্পনা, নগর উন্নয়ন, আবাসন ও নগরনীতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

মন্ত্রীর দায়িত্বে থাকাকালে সরাসরি আবাসন সহায়তা কর্মসূচি, নগর পরিকল্পনা ও ভূমি উন্নয়নসংক্রান্ত সংস্কার এবং আল হাউজ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করেছেন তিনি।


সূত্র : আল জাজিরা


মরক্কোমরক্কোর নারী প্রধানমন্ত্রীফাতিমা মানসুরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ