Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফিফা সভাপতি

বাংলাদেশে অনেক ফুটবল উন্নয়ন প্রকল্প হবে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৮:১০
বাংলাদেশে অনেক ফুটবল উন্নয়ন প্রকল্প হবে

সংগৃহীত ছবি

বাংলাদেশে আবারও ফেরার আশ্বাস দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দেশের দক্ষিণাঞ্চলে ট্রেনিং সেন্টার ও একাডেমি প্রতিষ্ঠাসহ বিভিন্ন অঞ্চলে ফুটবলের উন্নয়নে প্রকল্প নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আজ রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে এসব কথা বলেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, ‘এবারের সফরটা খুবই স্বল্প সময়ের ছিল। তবে খুব শিগগিরই আবার আমাদের ফিরতে হবে। এ নিয়ে আমরা সভাপতির(তাবিথ আউয়াল) সঙ্গে আলোচনা করছি। দেশের দক্ষিণাঞ্চলে একটি ট্রেনিং সেন্টার ও একাডেমি প্রতিষ্ঠার দারুণ কিছু প্রকল্প রয়েছে। দেশের অন্যান্য অংশেও এমন প্রকল্প রয়েছে।’

বাংলাদেশকে বড় ও ফুটবলপ্রেমী দেশ উল্লেখ করে আবারও এখানে আসার আগ্রহ প্রকাশ করেন ইনফান্তিনো, ‘আপনারা জানেন, বাংলাদেশ একটি বিশাল দেশ এবং ফুটবলপ্রেমী দেশ। অবশ্যই আমি আবার ফিরে আসব। ফুটবলের উন্নয়নে আরও বড় প্রভাব রাখতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। সে জন্য খুব শিগগিরই সম্ভাব্য কয়েকটি তারিখ নিয়ে ভাবছি।’

এর আগে আজ দুপুরে মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন ইনফান্তিনো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বিমানবন্দরে তাদের সৌজন্য সাক্ষাৎও হয়। সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের জন্য ঢাকায় থামেন ফিফা সভাপতি।

ইনফান্তিনোর ভিডিও বার্তায় বাংলাদেশে ফুটবলের অবকাঠামো উন্নয়নে নতুন উদ্যোগের সম্ভাবনা উঠে এসেছে। তবে ট্রেনিং সেন্টার ও একাডেমি প্রতিষ্ঠার প্রকল্পগুলোর বাস্তবায়ন, সময়সূচি কিংবা অর্থায়ন নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জিয়ান্নি ইনফান্তিনোইনফান্তিনো ঢাকায়তাবিথ আউয়ালবাংলাদেশ ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’