বাংলাদেশে আবারও ফেরার আশ্বাস দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দেশের দক্ষিণাঞ্চলে ট্রেনিং সেন্টার ও একাডেমি প্রতিষ্ঠাসহ বিভিন্ন অঞ্চলে ফুটবলের উন্নয়নে প্রকল্প নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আজ রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে এসব কথা বলেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, ‘এবারের সফরটা খুবই স্বল্প সময়ের ছিল। তবে খুব শিগগিরই আবার আমাদের ফিরতে হবে। এ নিয়ে আমরা সভাপতির(তাবিথ আউয়া...