Agamir Somoy E-Paper
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সবাই যার বিপক্ষে, সেই ইনফান্তিনোকে সমর্থন দিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১৪:২৫
সবাই যার বিপক্ষে, সেই ইনফান্তিনোকে সমর্থন দিল আর্জেন্টিনা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং এএফএ সভাপতি ক্লাদিও তাপিয়া।

তীব্র চাপের মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফিফার ভবিষ্যৎ বিশ্বকাপের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগের জেরে বিশ্ব জুড়ে সমালোচিত হয়েছিলেন ফিফা সভাপতি। সেই প্রকল্প বাতিল করলেও ইনফান্তিনোর পদত্যাগের দাবি উঠেছে জোরেশোরে। কিন্তু ইনফান্তিনোকেই দীর্ঘমেয়াদে সভাপতি হিসেবে চায় আর্জেন্টিনা‍! এর আগে গতকাল কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (কাফ) সমর্থন পেয়েছেন ইনফান্তিনো।

বিশ্বকাপের ভবিষ্যৎ সংস্করণের অংশীদারত্ব বিক্রির ব্যর্থ প্রচেষ্টার পর ফুটবল ফেডারেশন ও সমর্থকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন ইনফান্তিনো। এমনকি সদস্য দেশগুলোকে আর্থিক প্রলোভন দেখিয়ে ওই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত সেই প্রকল্প বাতিল করতে বাধ্য হন ফিফা সভাপতি। ২০২৭ সালের আসন্ন ফিফা নির্বাচনে তাকে ক্ষমতাচ্যুত করার বা পদত্যাগে বাধ্য করার জোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

আরও পড়ুন

বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে

০৭ আগস্ট ২০২৬

এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে এএফএ। চিঠিতে বলা হয়েছে, ‘গত ১০ বছর ধরে ফিফায় জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকার প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। এএফএ এবং এর নির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাকে এবং আপনার বোর্ডের বিগত ১০ বছরের কার্যক্রমের প্রতি সমর্থন জানাতেই এই চিঠি। আপনার কার্যক্রমের মূল ভিত্তি ছিল বিশ্ব জুড়ে ফুটবলের উন্নয়ন এবং একটি স্বচ্ছ ও স্থিতিশীল সুশাসন মডেলের ওপর প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক দৃঢ়তা।’


সম্প্রতি ইনফান্তিনোর সেই বিতর্কিত প্রকল্পের প্রসঙ্গ টেনে চিঠিতে বলা হয়, ‘সাম্প্রতিক যেসব ঘটনা ঘটেছে, তার প্রেক্ষাপটে আমরা ফিফার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এমন একটি প্রকল্প প্রত্যাহার করা হয়েছে, যা শুরু থেকেই ফুটবল সংশ্লিষ্টদের মাঝে আস্থার চেয়ে আশঙ্কাই বেশি তৈরি করেছিল। এই প্রক্রিয়ায় ভুল স্বীকার করা এবং ফিফার ২১১টি সদস্য দেশের কাছে দুঃখপ্রকাশ করা সত্যিই প্রশংসনীয়। সুশাসনের মানদণ্ডকে অগ্রাধিকার দেওয়াই ফিফা, সদস্য অ্যাসোসিয়েশন এবং কনফেডারেশনগুলোর মধ্যে সুসম্পর্কের মূল ভিত্তি।’

আরও পড়ুন

স্কালোনির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন এএফএ সভাপতি

০৭ আগস্ট ২০২৬

ইনফান্তিনোর নেতৃত্বকে সাধুবাদ জানিয়ে এএফএ আরও উল্লেখ করে, ‘আপনি এমন একটি ব্যবস্থাপনার নেতৃত্ব দিচ্ছেন, যা ফিফায় একটি সুদূরপ্রসারী পরিবর্তন এনেছে। সংগঠনটির দরজা সব সদস্য অ্যাসোসিয়েশন ও কনফেডারেশনের জন্য উন্মুক্ত করে দিয়েছে, যাতে আমরা খোলামেলা ও সরাসরি সংলাপের মাধ্যমে ফুটবলের প্রতিটি স্তরে এর প্রসার ঘটিয়ে যেতে পারি।’


চিঠির শেষাংশে আসন্ন ফিফা কংগ্রেসের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, ‘আমাদের দৃষ্টিভঙ্গি থেকে, এই রূপান্তরটি একটি স্বচ্ছ সুশাসন মডেল, কাঠামোগত নিয়মনীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে চলার ওপর প্রতিষ্ঠিত হয়েছে। এটি ফুটবল পরিবারকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখতে অত্যন্ত জরুরি। তাই আসন্ন ফিফা কংগ্রেসের কথা মাথায় রেখে এএফএ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সামনের দিনগুলোতেও তার নেতৃত্বেই কাজ চালিয়ে যাওয়া উচিত, যাতে একটি উন্নত এবং আরও অন্তর্ভুক্তিমূলক ফুটবল অ্যাসোসিয়েশন গড়ে তোলা রাখা যায়।’

জিয়ান্নি ইনফান্তিনোফিফাআর্জেন্টিনাএএফএ
    শেয়ার করুন:
    Advertisement
    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    ০৮ আগস্ট ২০২৬, ০০:০৭

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৯

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    ০৮ আগস্ট ২০২৬, ০৩:৩১

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪২

    ক্যাম্পাসে সাবধানে!

    ক্যাম্পাসে সাবধানে!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪৩

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৯

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    ০৮ আগস্ট ২০২৬, ০১:৪১

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৪০

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫১

    তত্ত্বে ‘থ্রি জিরো’ বাস্তবে কত

    তত্ত্বে ‘থ্রি জিরো’ বাস্তবে কত

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩০

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪০

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৫

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৭

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    ০৮ আগস্ট ২০২৬, ০২:৩৪

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:২১

    advertiseadvertise