Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ক্লাদিও তাপিয়া

বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:৪৪
বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে

আর্জেন্টিনা জাতীয় দলের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা এবং ষড়যন্ত্র তত্ত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া। ২০২৬ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সমালোচনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল শেষে ফকল্যান্ডস ব্যানার প্রদর্শনকেও তিনি জোরালোভাবে সমর্থন করেছেন।

বিশ্বকাপজুড়ে সমালোচকদের দাবি ছিল, ফিফা আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা প্রদান করেছে। রেফারির সিদ্ধান্তগুলো সবসময় তাদের পক্ষেই গেছে। এসব সমালোচনা প্রসঙ্গে টিওয়াইসি স্পোর্টস-কে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেন, ‘আমার খারাপ লাগে... কারণ এমন কিছু মানুষ আছে যারা চায় না আমাদের জাতীয় দল ভালো করুক। আমাদের জনগণ রাস্তায় নেমে উল্লাস করলে মনে হয় তাদের গায়ে জ্বালা ধরে! তারা আমাদের জাতীয় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।’

আরও পড়ুন

ভিনিসিয়ুসকে আরও ছয় বছরের জন্য রেখে দিল রিয়াল

০৭ আগস্ট ২০২৬

বিশ্বকাপের ফাইনাল ও বিভিন্ন ম্যাচ ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করে এএফএ সভাপতি বলেন, ‘প্রতিটি ম্যাচেই আমাদের দলকে ঘিরে কোনো না কোনো বিতর্ক তৈরি করা হয়েছে! কারণ, মানুষ এমন একটি দলের সঙ্গে নিজেদের একাত্ম করেছে যা আগে কখনো হয়নি। এই জাতীয় দল দেশবাসীকে যে আনন্দ দিয়েছে, তা আর কখনই দেখা যায়নি। সম্ভবত আমার সবচেয়ে বড় সাফল্য ছিল সঠিক কোচ বেছে নেওয়া এবং তার পাশে অবিচল থাকা।’ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ের পর আর্জেন্টিনা খেলোয়াড়দের ফকল্যান্ডস পতাকা প্রদর্শন নিয়েও বিতর্ক কম হয়নি। ফিফা এই ঘটনার তদন্তও করছে। তবে খেলোয়াড়দের এই উদ্যোগকে সমর্থন দিয়েছেন তাপিয়া, ‘ওই ম্যাচের মাধ্যমে তারা এমন একটি বিষয়কে বিশ্বের কূটনৈতিক এজেন্ডায় নিয়ে আসতে পেরেছে, যা নিয়ে দীর্ঘদিন কোনো আলোচনা হয়নি। ত্রিশটিরও বেশি দেশের মানুষ জিজ্ঞেস করেছে- ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নাম যদি আর্জেন্টাইন (ম্যালভিনাস) হয়, তবে কেন সেটিকে অন্য নামে ডাকা হয়?’
আরও পড়ুন

স্কালোনির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন এএফএ সভাপতি

০৭ আগস্ট ২০২৬

এই ঘটনায় ফিফার সম্ভাব্য শাস্তির নিয়ে তাপিয়া আরও বলেন, ‘আমরা কিছু গণমাধ্যমে দেখেছিলাম যে, এসব ব্যানার নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ। তবে ফিফার পক্ষ থেকে চার-পাঁচ দিন আগে একটা রিপোর্ট ছাড়া বিশেষ কিছু আমরা পাইনি। কোনো তিরস্কার বা সতর্কবার্তাও ছিল না। আপনি যদি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ওই ম্যাচটি খেলতেন এবং মানুষ যদি সেই পতাকার মাধ্যমে আপনাদের কাছে অনুভূতি প্রকাশ করত, তবে আপনি কি এটি মাটিতে ফেলে দিতেন নাকি উঁচিয়ে ধরতেন? আমি অবশ্যই উঁচিয়ে ধরতাম, কারণ আমরা আর্জেন্টাইন এবং আমরা এ নিয়ে গর্বিত।’

ক্লাদিও তাপিয়াআর্জেন্টিনা ফুটবল২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ