আর্জেন্টিনা জাতীয় দলের
প্রধান কোচ লিওনেল স্কালোনিকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন দেশটির ফুটবল
অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাদিও তাপিয়া। সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া
এক সাক্ষাৎকারে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন এএফএ প্রধান। তিনি স্পষ্ট জানিয়ে
দিয়েছেন, স্কালোনিই তার কাছে একমাত্র বিকল্প এবং তিনিই তার 'প্ল্যান এ, বি এবং সি'।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের
পর স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার অবসান ঘটাতে চাচ্ছেন তাপিয়া। সাক্ষাৎকারে
আলবিসেলেস্তে কোচ সম্পর্কে তাপিয়া বলেন, ‘আমি গ...