Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফিফা নির্বাচন

ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক টটেনহ্যাম তারকা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৪:২২
শেয়ার করুন:
ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক টটেনহ্যাম তারকা

ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন টটেনহ্যাম হটস্পার ও সুইজারল্যান্ডের সাবেক ডিফেন্ডার রামোন ভেগা। এর মাধ্যমে ইনফান্তিনোর প্রথম কোনো প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামলেন ৫৫ বছর বয়সী এই সাবেক ফুটবলার।

বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ব্যর্থ পরিকল্পনা এবং এর জেরে বিশ্ব ফুটবলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বর্তমান সভাপতি ইনফান্তিনো। এমন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজের প্রার্থিতা ঘোষণা করলেন ভেগা। ২০০৪ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর দীর্ঘ সময় ধরে ফিন্যান্স বা অর্থায়ন খাতে সফল পেশাজীবী হিসেবে কাজ করছেন তিনি।

আরও পড়ুন

ডিজাইনের মারপ্যাঁচ নাকি প্রতীকী শিং

০৮ অক্টোবর ২০২৬

প্রার্থিতা ঘোষণা করে দেওয়া এক ১১ পাতার দীর্ঘ ইশতেহারে ভেগা বলেন, ‘আমি বিশ্ব ফুটবল পরিবারকে একত্রিত করতে, প্রকৃত ও স্থায়ী সংস্কার আনতে, একবিংশ শতাব্দীর উপযোগী করে ফিফাকে আধুনিকায়ন করতে এবং আমাদের খেলার জন্য অত্যন্ত জরুরি বিশ্বাস ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রার্থী হয়েছি। ফুটবল কোনো সভাপতি, কনফেডারেশন বা প্রশাসকদের সম্পত্তি নয়; ফুটবল সবার।’

তিনি আরও বলেন, বর্তমান নেতৃত্বের দুর্বল শাসনের কারণে ফিফার গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকেছে এবং ফুটবল আজ আইসিইউ বা লাইফ সাপোর্টে রয়েছে। খেলায় স্বচ্ছতা ও সুশাসন ফেরাতে কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়েছেন তিনি।

আরও পড়ুন

স্কালোনির চুক্তি নবায়নের ইঙ্গিত, রাখতে চান সহকর্মীকেও

০৮ অক্টোবর ২০২৬

এর আগেও ফিফা নির্বাচন নিয়ে নিজের উচ্চাশার কথা জানিয়েছিলেন ভেগা। তবে ফিফার নিয়ম অনুযায়ী প্রার্থী হতে হলে তাকে অন্তত পাঁচটি সদস্য ফেডারেশনের সমর্থন এবং মনোনয়ন পেতে হবে। পাশাপাশি গত পাঁচ বছরের মধ্যে অন্তত দুই বছর ফুটবলের সঙ্গে সক্রিয় যুক্ত থাকার শর্ত ও ফিফার যোগ্যতা যাচাই কমিটিকেও পার হতে হবে। আগামী ১৮ নভেম্বরের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের এই সমস্ত মানদণ্ড পূরণ করতে হবে।

এদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ফিফার অভ্যন্তরীণ শাসনব্যবস্থা পর্যালোচনার জন্য বাহ্যিক কোনো পক্ষের বদলে ফিফা কাউন্সিলের মাধ্যমেই সংস্কার কাজ পরিচালনার প্রস্তাব দিয়েছেন। সবমিলিয়ে আগামী বছরের ফিফা নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ ও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

জিয়ান্নি ইনফান্তিনোরামোন ভেগাটটেনহ্যাম হটস্পার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল