Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

কুহক

হঠাৎ ঝড়ের আগন্তুক
হঠাৎ ঝড়ের আগন্তুক
ঘটনাটি আমার নয়, আমার কাজিন আকিবের। বর্তমানে মাস্টার্স শেষ করে ঢাকায় একটি করপোরেট অফিসে চাকরি করছি। তার থেকে এটি শোনার পর এতটাই মোহিত হয়ে পড়ি যে, লেখার লোভ সামলাতে পারিনি। তার জবানিতেই লিখলাম— ডিসেম্বর ২০১২, তখন আমি ক্লাস নাইনের ছাত্র। কুমিল্লার মুরাদনগর উপজেলার কামারচর গ্রামে আমার বাড়ি। গ্রামের বাজারে বাবার একটি ছোট্ট ইলেকট্রিকের দোকান ছিল। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবার শরীর বেশ অসুস্থ হয়ে পড়ায় তিনি প্রতিদিন দোকানে বসতে পারতেন না। তাই আমিও মাঝেমধ্যে দোকানে বসতাম। বাজারের রাস...
কুহক•২ দিন আগে
ত্রিপুরার রহস্যময়ী
ত্রিপুরার রহস্যময়ী
রাত তখন প্রায় ১২টা। আগরতলা শহর পেরিয়ে পুরনো রাস্তা ধরে এগিয়ে চলেছে একটি গাড়ি। দুপাশে ঘন জঙ্গল, মাঝেমধ্যে ঝোপঝাড়ের আড়াল থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। আকাশে চাঁদ নেই। রাস্তার দুপাশে জ্বলছে না কোনো আলো। গাড়ির চালক অমিত হঠাৎ দেখল, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এক তরুণী। লাল বেনারসি। মাথায় ঘোমটা। হাতে শাঁখা-পলা। কপালে টকটকে সিঁদুর। এক হাতে রাস্তার ধারের গাছের ডাল আঁকড়ে দাঁড়িয়ে আছে। অন্য হাতটি বাড়িয়ে যেন গাড়ি থামানোর ইশারা করছে। অমিত ভাবল, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। গাড়ি থামিয়...
কুহক•২ দিন আগে
বানশির মৃত্যুসংকেত
বানশির মৃত্যুসংকেত
মাঝরাত। আয়ারল্যান্ডের কাউন্টি কেরির লিসলফটিন অ্যাবের শতাব্দীপ্রাচীন ধ্বংসাবশেষ ঘন, স্যাঁতসেঁতে কুয়াশার চাদরে ঢাকা। চারপাশের চেনা প্রকৃতি আচমকা এক আদিম স্তব্ধতায় জমে গেল। ঠিক তখনই বাতাসে ভেসে এলো এক বুকফাটা বিলাপ। মানুষের কান্নার মতো শোনায়, অথচ তার তীব্রতা কোনো মরণশীল মানুষের কণ্ঠের নয়। নির্জন মেঠোপথ ধরে ও’কনর বংশের এক যুবক সাইকেল চালিয়ে ফিরছিলেন। যুবকের মেরুদণ্ড বেয়ে নেমে গেল হিমশীতল স্রোত। কোনো ভুল নেই, এই সেই অভিশপ্ত ডাক, যা শুনলে আয়ারল্যান্ডের মানুষ ভয়ে শিউরে ওঠে। এটি বানশির কান্না। আর আইরিশ...
কুহক•২ দিন আগে
মায়া’স নিউ হাজব্যান্ড
মায়া’স নিউ হাজব্যান্ড
নেইল ডি’সিলভার এই বইটি ভারতের মুম্বাই শহরের প্রেক্ষাপটে লেখা একটি হরর-থ্রিলার। এটি প্রকাশিত হয় ২০১৫ সালে। লেখক নিজেও মুম্বাইয়ে জন্মেছেন। আর এ বইয়ের জন্য তিনি ২০১৫ সালের একটি সাহিত্য সভায় ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ খেতাব পান। গল্পের কেন্দ্রে রয়েছে ‘মায়া ভার্গব’। সে একটা স্কুলের জীববিজ্ঞানের শিক্ষিকা এবং স্বামীর মৃত্যুর শোক ভুলতে চেষ্টা করছে। শোক সামলে উঠতে না উঠতেই প্রেমে পড়ে মায়া। একই স্কুলের ড্রইং শিক্ষক ভাস্কর-এর প্রতি দুর্বল হয়ে পড়ে। ওদিকে ভাস্কর সদাচারিকে স্কুলের কেউই তেম...
কুহক•২ দিন আগে
কুমড়োর আগে শালগমে খোদাই হতো ভূতের মুখ!
কুমড়োর আগে শালগমে খোদাই হতো ভূতের মুখ!
হ্যালোইনের পরিচিত প্রতীক জ্বলজ্বলে কুমড়ো। কিন্তু এই ভৌতিক সাজের ইতিহাসে কুমড়োর আগে জায়গা ছিল শালগমের। শত শত বছর আগে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মানুষ শালগমের ভেতর খোদাই করতেন ভয়ংকর মুখ। ভেতরে জ্বালানো হতো মোমবাতি। অন্ধকার রাতে সেই আলো-আঁধারির মুখ দেখে ভয় পেত পথচারীরা।অক্টোবরের শেষ রাত। চারদিকে অন্ধকার। বাড়ির দরজা কিংবা জানালার পাশে রাখা একটি সবজির ভেতর থেকে জ্বলছে মৃদু আলো। কাছে যেতেই দেখা গেল, সবজিটির গায়ে খোদাই করা চোখ-মুখ। মুখটি যেন হাসছে, আবার মনে হচ্ছে ভয় দেখাচ্ছে। হ্যালোইনের পরিচিত কুমড়োর...
কুহক•৯ দিন আগে
খাবার ঘরটিতে রাতে কারা আসে
খাবার ঘরটিতে রাতে কারা আসে
পুরান ঢাকার এক বাড়ি আর অদ্ভুতুড়ে খাবার ঘর নিয়ে লিখেছেন সৈয়দ রাইয়ান আমির মা গল্পটা দিনের বেলা বলতে পারেন শুধু। শুনেছি হয়তো হাজারবার। আমার শুনতে ভয় না লাগলেও আমার মায়ের এই গল্প বলতে বেশ বেগ পেতে হয়। চকবাজারের সেই বাড়িটি আমি দেখেছি। মানে ওখানে বানানো নতুন বাড়িটি। আমার মা সৈয়দা রাহনুমা ফেরদৌসের কাছে শুনেছি, আগেরটা প্রায় দেড়শ বছরের পুরনো ছিল। পনেরো ইঞ্চি পুরু দেয়াল, মাথার অনেক ওপরে কড়িবরগা, কাঠের ভারী দরজা। দরজার নিচের দিক ফুলে গিয়েছিল। বর্ষায় বন্ধ করতে দুই হাতে ঠেলতে হতো; খুললে মেঝ...
কুহক•৯ দিন আগে
অভিশপ্ত রেলস্টেশন
অভিশপ্ত রেলস্টেশন
দূর পাহাড়ের গায়ে বরফের মুকুট পরা কাঞ্চনজঙ্ঘার মায়াবী ছায়া যখন গড়িয়ে পড়ে বাংলার সীমান্ত ছাড়িয়ে ছোটনাগপুর মালভূমির লাল মাটির ওপর, তখন প্রকৃতির রূপ পাল্টে যায় পলকে। শীতের দিনে সেই দূরের তুষারশুভ্র শৃঙ্গের শীতল পরশ এসে মেশে পুরুলিয়ার রুক্ষ বাতাসে। আর ঠিক তখনই রাত নামলে মানভূমের কোটশিলা-মুড়ির এই দুর্গম প্রান্তরে নেমে আসে এক গা শিউরে ওঠা নিস্তব্ধতা। রাত প্রায় সাড়ে ৮টা। কোটশিলা-মুড়ি সেকশনের রেললাইনটা তখন ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে। দূরের জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের হুক্কাহুয়া ডাক।...
কুহক•৯ দিন আগে
মস্তকবিহীন প্রাণী ও ভুতুড়ে ঘোড়া
মস্তকবিহীন প্রাণী ও ভুতুড়ে ঘোড়া
বাবা মারা যাওয়ার পর যখনই বাবার জীবনের স্মরণীয় ঘটনার কথা তুলতাম, মা ভারতের আসামে বাবার ভৌতিক অভিজ্ঞতার কথা বলতেন। বাবা ঘটনাটি মাকে যুগল জীবনে প্রবেশের পর বলেছেন। শৈশবে বাবা ছিলেন ভীষণ ডানপিটে। তখন আসামে কোনো এক আত্মীয়ের বাড়িতে ছিলেন বেশ কিছুদিন। অনতিদূরে পাহাড়ের রাজ্য। আত্মীয়ের বাড়ির কাছের একটি পাহাড় নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল। ওপরে ওঠা নিষেধ ছিল। সবাই মেনে চলত। এক পড়ন্ত বিকালে বাবা সাহস করে নিষিদ্ধ পাহাড়ে উঠলেন। পাহাড় বেয়ে ওপরে ওঠা যতটা সহজ মনে করেছিলেন, ততটা সহজ ছিল না। কিছুদূ...
কুহক•১০ দিন আগে
জ্যাক-ও-ল্যান্টার্ন
জ্যাক-ও-ল্যান্টার্ন
অক্টোবরের শেষ সন্ধ্যা। আয়ারল্যান্ডের কোনো এক গ্রামে কুয়াশা নামছে ধীরে। একটা জানালার ধারে ছোট একটা আলো জ্বলছে। একটা শালগমের ভেতরে, খোদাই করা এক বিকৃত মুখের ভেতরে, লালচে কয়লার আভা কাঁপছে। ঘরের মানুষরা জানে, এই রাতে পর্দার ওপারের জগৎটা একটু কাছে সরে আসে। তাই আলোটা রাখা হয়েছে, যাতে কেউ ভুল করে ভেতরে ঢুকে না পড়ে। কিন্তু সে কে? সবাই তাকে ডাকত ‘স্টিঞ্জি জ্যাক’, মানে কৃপণ জ্যাক। একদিন সে শয়তানকে নিয়ে গেল পানশালায়, একসঙ্গে মদ খাবে বলে। কিন্তু দাম মেটানোর সময় জ্যাকের পকেট থেকে কিছ...
কুহক•১০ দিন আগে
জিম করবেটের ভূত
জিম করবেটের ভূত
বিখ্যাত শিকারি জিম করবেটের শিকার অভিযানের বর্ণনায় বেশ কিছু অদ্ভুত ও রহস্যময় অভিজ্ঞতার কথা জানা যায়। নিচে এমন এমন পাঁচটি ব্যাখ্যাতীত ঘটনার বিবরণ তুলে ধরেছেন ইশতিয়াক হাসান   ১৯২৯ সালে যখন জিম করবেট তল্লাদেশের নরখাদক বাঘের সন্ধানে বের হন, সেবার তিনি সারদা খাদের পাশে রাতে ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সে সময় খাদের অন্য পাড়ে আলোর ঝলকানি দেখতে পান। কিছুক্ষণ পর সেখানে আরও কয়েকটি আলো আবির্ভূত হয় এবং কিছু আলো একে অপরের সঙ্গে মিশে যেতে দেখা যায়। করবেট প্রথমে ভেব...
কুহক•১৬ দিন আগে
পুকুরে সাবধান!
পুকুরে সাবধান!
ভীতিকর এক পুকুরের গল্প বলেছেন শারমিন হক ঘটনাটি ২০০৮ সালের। আমি যে হোস্টেলে থাকতাম, তার পাশেই ছিল বিশাল বড় একটি পুকুর। পুকুরটির গভীরতা অনেক বেশি। বর্ষায় সেটি পানিতে কানায় কানায় ভরে উঠত। আমি সাঁতার কাটতে খুব ভালোবাসতাম। তাই প্রায়ই রুমমেটদের সঙ্গে পুকুরে নামতাম। শ্রাবণ মাস। একদিন দুপুরে ঝুম বৃষ্টি নামল। রুমমেটদের সঙ্গে আমিও পুকুরে নামলাম। বৃষ্টির মধ্যে পুকুরে গোসল করার আনন্দ অন্যরকম। পুকুরপাড়ের ডুবে যাওয়া সিঁড়িতে দাঁড়িয়ে আরও অনেকেই ভিজছিল। সিঁড়ি শেষ হওয়ার পরই এক মানুষ...
কুহক•১৬ দিন আগে
দেও-দানো
দেও-দানো
বাঙালি গ্রামীণ লোককথায় দেও বেশ পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পুকুর, ডোবা, নদী কিংবা গভীর জলাশয়ের পানির নিচে এদের বাস। গ্রামবাংলার বিভিন্ন জলাশয়কে ঘিরে দেও ভূতের অস্তিত্ব নিয়ে অনেক গল্প প্রচলিত রয়েছে। অনেকে মনে করেন, গভীর পানির নিচে পলিমাটি ও শ্যাওলা জমে অন্ধকার পরিবেশ তৈরি হলে সেখানে দেও বাস করে। পানির ওপর থেকে তাদের উপস্থিতি বোঝা যায় না বলে বিশ্বাস করা হয়। দেও ভূতের জীবনযাপন সম্পর্কে লোককথায় বিস্তারিত তথ্য নেই। তবে প্রচলিত ধারণা অনুযায়ী, এরা হিংস্র ও শিকারি স্বভাবের। পানির নি...
কুহক•১৬ দিন আগে
পেরুর অভিশপ্ত বাড়ি
পেরুর অভিশপ্ত বাড়ি
লিমার বুকে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন হলুদ রঙের দ্বিতল বাড়ি। নাম ‘লা কাসা মাতুসিতা’। পেরুর রাজধানী শহরটির গার্সিলাসো দে লা ভেগা ও এস্পানিয়া অ্যাভিনিউর সংযোগস্থলে অবস্থিত এই ভবনটি পুরো লাতিন আমেরিকার সবচেয়ে কুখ্যাত ও ভৌতিক স্থান হিসেবে পরিচিত। লা কাসা মাতুসিতাকে ঘিরে প্রচলিত সবচেয়ে ভয়ংকর ও জনপ্রিয় কিংবদন্তিটি শুরু হয় একটি রক্তক্ষয়ী নৈশভোজকে কেন্দ্র করে। ষাট বা সত্তরের দশকের কোনো একসময়ে সেখানে এক ধনী ব্যক্তি তার কিছু বিশেষ অতিথিকে নিয়ে একটি ডিনার পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু স...
কুহক•প্রায় ১ মাস আগে
ছায়ামূর্তি
ছায়ামূর্তি
চা বাগানের ম্যানেজার সজল ইবাদ আবারও পাঠকের সামনে হাজির হয়েছেন বাগানের অতিপ্রাকৃত ও ব্যাখ্যাতীত সব ঘটনার ঝাঁপি নিয়ে সালটা ছিল ১৯৯৫। স্থান মনিপুর চা বাগান, একদম ফেঞ্চুগঞ্জের সার কারখানার পাশেই। আমি যে বাংলোতে থাকতাম, সেটি একসময় ছিল ডিসপেনসারি। মানে চা বাগানের ছোট হাসপাতালের মতো, প্রাথমিক চিকিৎসা দেওয়া হতো। চা বাগানে ঠিক ওই রকম বাংলো আর ছিল না। আমাকে আগেই চৌকিদার সতর্ক করে বলেছিল, ‘স্যার, এখানে খারাপ জিনিস আছে। আগের সাহেবের বউও পস্তাইছে, চিল্লাইছে। সত্যি খারাপ জিনিস।’ তবে আমি তেমন পাত্তা দ...
কুহক•২ মাস আগে
আতরের সুবাস
আতরের সুবাস
ঢাকার যাত্রাবাড়ীর এক ব্যস্ত এলাকার তুলনামূলক নিরিবিলি গলির গল্প এটি। ঘটনাটি যার কাছ থেকে শোনা, তিনি সেই পরিবারের ছোট মেয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুবাদে সাধারণত থাকতেন ক্যাম্পাসে। পরিবারের তিন সদস্য— বাবা, মা ও বড় বোন ওই বাসায় থাকতেন। বাবা সরকারি চাকরি করায় দিনের বেশিরভাগ সময় তাকে বাড়ির বাইরে থাকতে হতো। ফলে সারা দিন মা আর বড় বোনকেই কাটাতে হতো সেই ফ্ল্যাটে। বড় বোনের মানসিক সমস্যা ছিল। দিন দিন এমন এক পর্যায়ে পৌঁছায় সেটা যে পরিবারটি বিশ্বাস করতে শুরু করে, তার ওপর অস্বাভাবিক কি...
কুহক•২ মাস আগে
মেছোভূত
মেছোভূত
নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, এরা মাছের প্রতি অসম্ভব দুর্বল বা মাছখোর ভূত। মাছের প্রতি তাদের ভালোবাসা এতটাই বেশি যে, মাছ পাওয়ার জন্য তারা ভয় দেখাতেও পিছপা হয় না। সাধারণ ভূতেরা শ্মশান বা পরিত্যক্ত বাড়িতে আড্ডা দিলেও মেছোভূত খাল, বিল, পুকুর বা নদীর ধারে ঘোরাঘুরি করে বেড়ায়। বাংলার লোককথা অনুযায়ী, যারা জীবদ্দশায় মাছ ছাড়া একবেলাও খেতে পারতেন না এবং মাছ ধরতে গিয়েই হয়তো কোনো দুর্ঘটনা বা অপঘাতে প্রাণ হারিয়েছেন, মৃত্যুর পর তারাই মেছোভূত হয়ে ফিরে আসেন। বাঙালির মাছপ্রীতি যেমন অকৃত্রিম, তেমনি মেছোভ...
কুহক•২ মাস আগে
ভুতুড়ে পাহাড়
ভুতুড়ে পাহাড়
কুয়াশায় মোড়া বিকালটা তখনো পুরোপুরি রাতের অন্ধকারে মেলেনি; কিন্তু কারশিয়াংয়ের ডাও হিলের পাইন বনে সূর্য পৌঁছানোর কোনো উপায় নেই। ঘন পাইন আর ধূপ গাছের শাখা-প্রশাখার ফাঁক গলে যেটুকু আলো আসছিল, তাও কেমন এক অদ্ভুত ধূসর। কুঠার কাঁধে নিয়ে বাড়ি ফিরছিলেন এক প্রবীণ কাঠুরে। পথটি ডাও হিল রোড থেকে ফরেস্ট অফিসের দিকে যাওয়া সেই কুখ্যাত পথ, যা স্থানীয় মানুষের কাছে শুধু একটি রাস্তা নয়— ‘ডেথ রোড’। হঠাৎই বনের ভেতরের নীরবতা ভেঙে বাতাসে ভেসে এলো শুকনো পাতা মচমচ করার শব্দ। কাঠুরে থমকে দাঁড়ালেন। বনের...
কুহক•২ মাস আগে
হেরেডিটারি
হেরেডিটারি
২০১৮ সালের এই সিনেমা পরিচালনা করেছেন অ্যারি অ্যাস্টার। এতে আছে শোক, পরিবারের ভাঙাচোরা সম্পর্ক, অপরাধবোধ আর এমন এক রহস্য, যা বংশপরম্পরায় বয়ে চলে। গল্পটা গ্রাহাম পরিবারকে নিয়ে। পরিবারের বয়স্ক একজন মারা যাওয়ার পর একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে দেখে মনে হবে, সবাই নিজের মতো করে শোক সামলানোর চেষ্টা করছে। কিন্তু আস্তে আস্তে এমন কিছু রহস্য উঠে আসে, যার শিকড় অনেক আগের, অনেক দূরের। হেরেডিটারি মানে তো বংশগত, নামটার আসল মানে বোঝা যায় তখনই। সিনেমাটি জমিয়ে দিয়েছেন টনি কোলেটের। এক...
কুহক•২ মাস আগে
প্রাচীন মন্দির ও কুয়ার রহস্য
প্রাচীন মন্দির ও কুয়ার রহস্য
বিখ্যাত শিকারি কেনেথ এন্ডারসনের অনেক রহস্যময়-অতিপ্রাকৃত অভিজ্ঞতা হয়েছে। এমন একটি পাঠকদের সামনে তুলে ধরেছেন ইশতিয়াক হাসান ভারতের চিতলদ্রুগ শহরের কাছে, মহীশূরের শিমোগা জেলার পুবে অবস্থিত সামপিগেহাল্লি নামে এক ছোট্ট গ্রাম। সেখান থেকে বনের মধ্য দিয়ে বুদহাল্লি গ্রামের দিকে চলে যাওয়া নির্জন পথ ধরে মাইল চারেক এগোলে অরণ্যের একেবারে গভীরে এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ চোখে পড়ে। পাশে রয়েছে এক গভীর ও গা ছমছমে কুয়া। দিনের আলোতেও কেউ কাছে ঘেঁষে না, আর সূর্য অস্ত গেলে এটি পুরোপুরি নিষিদ্ধ...
কুহক•২ মাস আগে
হারিকেনের আলোয়
হারিকেনের আলোয়
আশির দশকের শুরুর কথা। ১৯৮২ কি ১৯৮৩ সাল। আমাদের বাড়ি নোয়াখালীর মাইজদী শহরের এক গ্রামে— শহর থেকে মাত্র কিলোমিটার তিনেক দূরে। তবে তখন আধুনিকা ছিল বহুদূরে। রাস্তা ছিল কাঁচা। বসতি ছিল কম। চারপাশ ঘন গাছপালায় ঘেরা, দিনেও যেখানে ছায়া ঘনিয়ে থাকত, আর রাত নামলে তো কথাই নেই। গা ছমছমে নিস্তব্ধতা নেমে আসত চারদিকে। আমাদের বাড়িটা তখন ছিল টিনের। ঘটনাটি আমার মায়ের। আম্মা বরাবরই প্রচণ্ড সাহসী মানুষ। সেই তরুণী বয়সে তার তেজ ও সাহস ছিল দেখার মতো। এক রাতের ঘটনা। চতুর্দিক নিঝুম, শুধু ঝিঁঝি পোকার...
কুহক•২ মাস আগে