Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কুহক

পেরুর অভিশপ্ত বাড়ি

ইসমত জাহান
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪০
পেরুর অভিশপ্ত বাড়ি

লিমার বুকে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন হলুদ রঙের দ্বিতল বাড়ি। নাম ‘লা কাসা মাতুসিতা’। পেরুর রাজধানী শহরটির গার্সিলাসো দে লা ভেগা ও এস্পানিয়া অ্যাভিনিউর সংযোগস্থলে অবস্থিত এই ভবনটি পুরো লাতিন আমেরিকার সবচেয়ে কুখ্যাত ও ভৌতিক স্থান হিসেবে পরিচিত।

লা কাসা মাতুসিতাকে ঘিরে প্রচলিত সবচেয়ে ভয়ংকর ও জনপ্রিয় কিংবদন্তিটি শুরু হয় একটি রক্তক্ষয়ী নৈশভোজকে কেন্দ্র করে। ষাট বা সত্তরের দশকের কোনো একসময়ে সেখানে এক ধনী ব্যক্তি তার কিছু বিশেষ অতিথিকে নিয়ে একটি ডিনার পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু সেই বাড়িতে থাকা মালিকের অত্যাচারের শিকার কর্মচারীরা ক্ষোভে ওই ভোজসভায় খাবারে এমন কোনো বিষাক্ত উপাদান মিশিয়ে দেয়, যা মুহূর্তের মধ্যে অতিথিদের পাগল করে তোলে। রান্নাঘর থেকে কিছু সময় পর ভেসে আসে পৈশাচিক চিৎকার, থালাবাসন ভাঙার শব্দ আর হাড় হিম করা গোঙানি।

কর্মচারীরা দরজা খুলে দেখতে পায়, ঘরের দেয়াল আর ছাদ রক্তে ভেসে যাচ্ছে। উন্মত্ত অতিথিরা একে অপরকে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলেছে। সেই হত্যাকাণ্ডের পর কর্মচারীরাও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং বাড়িটি চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়।

আরেকটি প্রচলিত কিংবদন্তি বলে, ঔপনিবেশিক আমলে এই বাড়িতে এক নারী বাস করতেন। কালো জাদু ও অতীন্দ্রিয় চর্চার অভিযোগে তাকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। মৃত্যুর আগে তিনি পুরো বাড়িটিতে এক ভয়ংকর অভিশাপ দিয়ে যান। এ ছাড়া একটি জাপানি পরিবার নাকি একসময় এই বাড়িতে থাকত। একদিন স্বামী তার স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে দেখে চরম আক্রোশে পুরো পরিবারকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন।

এই অদ্ভুতুড়ে বাড়িটির প্রথম তলায় বিভিন্ন সময় বাণিজ্যিক দোকান বা ব্যাংক থাকলেও দ্বিতীয় তলাটি সবসময় তালাবদ্ধ বা পরিত্যক্ত রাখা হয়েছে। কিংবদন্তি আছে, এই বাড়ির দ্বিতীয় তলায় এক রাত কাটানোর দুঃসাহস দেখিয়েছে, সে হয় পাগল হয়ে গেছে, নয়তো সকালে তার মৃতদেহ পাওয়া গেছে। আশির দশকে পেরুর এক জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও ভূত শিকারি লাইভ টিভিতে এই বাড়ির অভিশাপ মিথ্যা প্রমাণ করতে দ্বিতীয় তলায় রাত কাটাতে প্রবেশ করেছিলেন। মাত্র দুই ঘণ্টা পরই তাকে সেখান থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে প্রায় এক বছর মানসিক হাসপাতালে কাটাতে হয়েছিল।

লাইভ সম্প্রচারের সময় এক ইউটিউবার দাবি করেন, ক্যামেরার ফ্রেমের বাইরে দ্বিতীয় তলার একটি ভাঙা জানালার কোনায় অবয়বহীন এক ছায়া বা মানুষ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ওই লাইভ চলাকালে হঠাৎ করেই নাকি তাদের সব রেকর্ডিং ইকুইপমেন্ট ও ব্যাটারি অচল হয়ে পড়েছিল, যা ইন্টারনেটে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

ইতিহাস ঘেঁটে জানা যায়, বাড়িটি ১৯০৯ সালে নির্মিত  এবং এর নাম এসেছে একটি হার্ডওয়্যার কোম্পানির নাম থেকে, যারা বিশ শতকের মাঝামাঝি সময়ে এটি ভাড়া নিয়েছিল। তবে ভূরাজনৈতিক ইতিহাস বলে, স্নায়ুযুদ্ধের সময় মার্কিন দূতাবাস এই ভবনের ঠিক পাশেই অবস্থিত থাকায় সিআইএ বা মার্কিন গোয়েন্দারা নাকি ইচ্ছাকৃতভাবে এই বাড়িটি নিয়ে ভুতুড়ে ও অতিপ্রাকৃত গুজব ছড়িয়ে দিয়েছিল। উদ্দেশ্য ছিল, সোভিয়েত চর বা অন্য কেউ যেন এই ভবনে আস্তানা গেড়ে মার্কিন কার্যকলাপের ওপর নজরদারি চালাতে না পারে।

২০১৬ সালে লিমার মিউনিসিপালটি এই ভবনটির দ্বিতীয় তলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ঘোষণা করে। এরপর ভবনটির মালিক ও একটি ব্যাংকের যৌথ উদ্যোগে দ্বিতীয় তলাটি পুরোপুরি ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। কাজ শুরু হওয়ার পর থেকেই ঠিকাদার ও শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকদের একটি অংশ দাবি করে, দিনের বেলা কাজ করার সময়ও তারা বন্ধ ঘরের ভেতর থেকে ফিসফিসানি কথা, ভারী বুটের পায়ের শব্দ এবং হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ার মতো অদ্ভুত অভিজ্ঞতা পেয়েছেন। অনেকে কাজ অসমাপ্ত রেখেই চলে যান। কারণ তাদের বিশ্বাস ছিল, দ্বিতীয় তলার শতাব্দীপ্রাচীন অভিশাপ ভাঙার চেষ্টা করলে বড় কোনো বিপদ নেমে আসবে।

কুহকপেরুঅভিশপ্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার