Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কুহক

অশরীরী জগৎ

মেছোভূত

এহতেশাম শোভন
এহতেশাম শোভন
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫০
মেছোভূত

আঁকা : নওরিন জাহান

নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, এরা মাছের প্রতি অসম্ভব দুর্বল বা মাছখোর ভূত। মাছের প্রতি তাদের ভালোবাসা এতটাই বেশি যে, মাছ পাওয়ার জন্য তারা ভয় দেখাতেও পিছপা হয় না। সাধারণ ভূতেরা শ্মশান বা পরিত্যক্ত বাড়িতে আড্ডা দিলেও মেছোভূত খাল, বিল, পুকুর বা নদীর ধারে ঘোরাঘুরি করে বেড়ায়।

বাংলার লোককথা অনুযায়ী, যারা জীবদ্দশায় মাছ ছাড়া একবেলাও খেতে পারতেন না এবং মাছ ধরতে গিয়েই হয়তো কোনো দুর্ঘটনা বা অপঘাতে প্রাণ হারিয়েছেন, মৃত্যুর পর তারাই মেছোভূত হয়ে ফিরে আসেন। বাঙালির মাছপ্রীতি যেমন অকৃত্রিম, তেমনি মেছোভূতের মাছের লোভও অসীম। আর যদি সেই মাছ ভাজা হয়, তাহলে তো কোনো কথাই নেই! অনেকে বলেন, রাতের বেলা এদের নাকি গলায় মাছ চাইতে শোনা যায় অনেকটা এভাবে, ‘ওঁরে আমায় মাছ দিবি না?’

জেলেরা যখন রাতের বেলা নদী বা বিলে মাছ ধরতে যান, তখন মেছোভূতদের উৎপাতে তাদের মাছের ঝোলা বা জাল থেকে মাছ চুরি হয়ে যাওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। মাছ কেড়ে নেওয়ার জন্য এরা জেলেদের মেরে ফেলারও হুমকি দেয় বলে লোককথায় প্রচলিত। মেছোভূতের সবচেয়ে প্রিয় মাছ নাকি ইলিশ। রাতে কেউ হাতে ইলিশ নিয়ে বাড়ি ফিরলে পথে মেছোভূতের অদৃশ্য টান পড়ার আশঙ্কা থাকে। এ কারণেই গ্রামবাংলার মানুষ রাতে একা মাছ ধরতে যেতে বা মাছ হাতে নির্জন পথে ফিরতে ভয় পেতেন।

বাংলা ভূতের গল্প বা কমিকসে মেছোভূতের সরব উপস্থিতি রয়েছে। প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের ‘হাঁদা-ভোদা’ বা ‘নন্টে-ফন্টে’ সিরিজে মেছোভূতদের কাণ্ডকারখানা পাঠককে আনন্দ দিয়েছে। আবার লেখক মনোজ বসুর ‘ভূতের মাছ ধরা’র মতো গল্পে মেছোভূতের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। মজার বিষয় হলো, ভূত হওয়ার পর আগুন ও লোহা ছুঁতে পারে না বলে নিজেরা মাছ ভেজে খেতে পারে না। ফলে মাছ ধরতে পারে, কিন্তু ভাজতে পারে না। কী আফসোসের ব্যাপার!

একসময় গ্রামগঞ্জে যদি কোনো ঝোপঝাড় বা বাঁশঝাড় মেছোভূতের আখড়া হিসেবে পরিচিতি পেত, তবে মাছ নিয়ে ফেরার সময় জেলেরা সেখানে অল্প কিছু মাছ ফেলে রেখে আসতেন। এতে নাকি মেছোভূত আর বিরক্ত করত না।

মেছোভূত নিয়ে হাজারো গল্প প্রচলিত থাকলেও এর পেছনে হয়তো জেলেদের রাতের বেলার ভয় আর মাছ চুরি হওয়ার বাস্তব অভিজ্ঞতার সংমিশ্রণ আছে। আপনি নিজে কখনো মাছের ঝোলা নিয়ে যাওয়ার সময় কোনো অদৃশ্য টান অনুভব করেছেন? করে থাকলে সাবধান! হয়তো মেছোভূত আপনার মাছের দিকে নজর দিয়েছে!

 

মেছোভূতঅশরীরীমাছখোরপরিত্যক্তঅপঘাতকুহক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    বিশকেকে বিশ্বের দৃষ্টি– বাংলাদেশ কেন পিছিয়ে

    বিশকেকে বিশ্বের দৃষ্টি– বাংলাদেশ কেন পিছিয়ে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    advertiseadvertise