নাম শুনে নিশ্চয়ই বুঝতে
পারছেন, এরা মাছের প্রতি অসম্ভব দুর্বল বা মাছখোর ভূত। মাছের প্রতি তাদের ভালোবাসা
এতটাই বেশি যে, মাছ পাওয়ার জন্য তারা ভয় দেখাতেও পিছপা হয় না। সাধারণ ভূতেরা শ্মশান
বা পরিত্যক্ত বাড়িতে আড্ডা দিলেও মেছোভূত খাল, বিল, পুকুর বা নদীর ধারে ঘোরাঘুরি করে
বেড়ায়।
বাংলার লোককথা অনুযায়ী,
যারা জীবদ্দশায় মাছ ছাড়া একবেলাও খেতে পারতেন না এবং মাছ ধরতে গিয়েই হয়তো কোনো দুর্ঘটনা
বা অপঘাতে প্রাণ হারিয়েছেন, মৃত্যুর পর তারাই মেছোভূত হয়ে ফিরে আসেন। বাঙালির মাছপ্রীতি
যেমন অকৃত্রিম, তেমনি মেছোভ...