নতুন করে শিল্পকারখানায় সরাসরি বিনিয়োগের পথে সরকার যাচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বললেন, শিল্প পরিচালনা ও নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজন ও যৌক্তিকতা বিবেচনায় কোনো কোনো ক্ষেত্রে সরকার অংশীদার বা শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হতে পারে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্তির জন্য বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চলমান, অন...