Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

গতিহীন জামদানি ভিলেজ

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮
গতিহীন জামদানি ভিলেজ

জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই পণ্য হিসেবে জামদানি শাড়ি শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও প্রচারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ‘জামদানি ভিলেজ স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত। প্রকল্পটির অনুকূলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ দেওয়া আছে ৮ কোটি টাকা। কিন্তু গত আগস্ট মাস পর্যন্ত বরাদ্দ দেওয়া অর্থের এক টাকাও খরচ হয়নি।

এদিকে প্রায় দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ক্রমপুঞ্জীভূত আর্থিক ব্যয় ৩ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার টাকা, যা বরাদ্দের ১১ দশমিক ৬৬ শতাংশ। এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ তাঁত বোর্ড। গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় প্রকল্পের স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ওই সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া গ্রামে বাস্তবায়ন করা হচ্ছে জামদানি ভিলেজ স্থাপনের প্রকল্পটি। পিএসসি সভায় প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম খান জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরে প্রকল্পের আওতায় মূল ভবন—অর্থাৎ তিনতলার গবেষণা ও নকশা উন্নয়ন এবং প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র, ক্রেতা বা বায়ারস রিফ্রেশমেন্ট ভবনের নির্মাণকাজ শুরু করা হয়েছে। এরই মধ্যে পাইলিং শেষ হয়েছে। ২৯টির মধ্যে ১৭টির পাইল ক্যাপের রড বাইন্ডিং কাজ শেষ। অবশিষ্ট ১২টির পাইল ক্যাপের রড বাইন্ডিং কাজ সম্পন্নপূর্বক ঢালাই কাজ শিগগির সম্পন্ন করা হবে। এ ছাড়া প্রকল্পের আওতায় ‘আরসিসি ফ্রেমসহ গেট ও এমএস গেট নির্মাণ’কাজ ছাড়া অন্য সব পূর্তকাজের দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। প্রকল্পের মূল ভবন নির্মাণকাজের নির্মাণসামগ্রী যেমন— রড, বালু, ইট, সিমেন্ট, আরসিসি ফ্রেমসহ গেট ও এমএস গেটের নির্মাণস্থল দিয়ে প্রবেশ করানো হচ্ছে। মালামাল প্রবেশের অন্য কোনো বিকল্প পথ নেই। তাই ‘এমএস গেট নির্মাণকাজের দরপত্র আহ্বান করা সম্ভব হয়নি। মূল ভবনের অবকাঠামোর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ‘এমএস গেট নির্মাণ’ কাজের দরপত্র প্রক্রিয়া শেষ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট) মো. তারিকুল ইসলাম খান জানিয়েছেন, প্রকল্পটি ২০২৭ সালের জুনের মধ্যে সমাপ্ত করতে হবে। এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি খুবই কম। পূর্ত নির্মাণকাজের বাইরেও মেশিনারিজ, যন্ত্রপাতি, আসবাব এবং অফিস সরঞ্জাম কেনার বিষয় রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের সব কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না। ফলে সংশোধিত আরডিপিপি (সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অতিদ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মহাপরিচালক (যুগ্ম সচিব) এনডিসি রোকেয়া খাতুন জানিয়েছেন, মাসভিত্তিক প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন ইপিএমআইএস সফটওয়্যারে আপডেট করতে হবে।

শিল্প ও শক্তি বিভাগের যুগ্ম প্রধান জান্নাত উল ফেরদৌস বলেছেন, প্রকল্পের পিএসসি এবং পিআইসি সভাগুলো নিয়মিত করা প্রয়োজন।

এ বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সুব্রত শিকদার বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর পিএসসি এবং পিআইসি সভাগুলো নিয়মিত করা হয়। কিন্তু এ মাসে পিআইসি সভা করা হয়নি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই পিআইসি সভা আয়োজন করা হবে।

পিএসসি সভার সভাপতি বস্ত্র ও পাট সচিব শরিফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, চলতি অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী প্রকল্পের সব কাজ ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে শেষ করতে হবে। এ ছাড়া প্রকল্পের পাইল ক্যাপের রড বাইন্ডিং কাজ দ্রুত সম্পন্ন করে মূল ভবন নির্মাণের স্থাপত্য নকশা ও মাস্টারপ্ল্যান অনুযায়ী দ্রুত নির্মাণকাজ শুরু করতে হবে। তিনি আরও জানিয়েছেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশোধিত আরডিপির প্রস্তাব বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

জামদানিভিলেজজিআইএডিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী