Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সবুজসংকেতে কড়াকড়ি

  • নতুন প্রকল্পে লাগাম
হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮
শেয়ার করুন:
সবুজসংকেতে কড়াকড়ি

গ্রাফিকস: আগামীর সময়

নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণে কড়াকড়ি আরোপ করেছে পরিকল্পনা বিভাগ। এখন থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও সংশোধিত এডিপির (আরএডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় (সবুজ পাতায়) যেকোনো প্রকল্প অন্তর্ভুক্ত করা যাবে না। যেনতেনভাবে নেওয়া নতুন প্রকল্পের সবুজসংকেত সহজে মিলবে না। এক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে ২৪টি নির্দেশনা। বৈদেশিক ঋণের অঙ্গীকার রয়েছে— এমন প্রকল্পকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হলেও সরকারের নির্বাহী ইশতেহার ও পাঁচ বছর মেয়াদি (ফাইভ ইয়ার) ফ্রেমওয়ার্কের লক্ষ্যের বাইরে কোনো প্রকল্প নেওয়া যাবে না। গত ১১ অক্টোবর ‘২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রকল্প প্রস্তাব প্রণয়ন ও প্রেরণ-সংক্রান্ত নীতিমালা’ জারি করেছে পরিকল্পনা বিভাগ। এতে নতুন প্রকল্প গ্রহণে সরকারের অগ্রাধিকার, অর্থায়ন ও উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা বিভাগের মতে, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও জনকল্যাণমুখী উন্নয়ন নিশ্চিত করে দেশের আর্থসামাজিক অগ্রযাত্রাকে গতিশীল করতে এ নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন আগামীর সময়কে বলেছেন, এটি একটি ভালো উদ্যোগ। কেননা নতুন প্রকল্প নিলেই তো শুধু হবে না। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সাধারণ মানুষের উন্নয়নে কার্যকর প্রভাব রাখবে এবং প্রকৃত উদ্দেশ্য পূরণে ভূমিকা রাখবে এমন প্রকল্প প্রয়োজন। এডিপির আওতায় শুধু প্রকল্প খরচ করলে হয়তো কিছু টাকা সরবরাহ বাড়ানো যাবে; কিন্তু সেটি টেকসই কোনো ফল দেবে না। তাই প্রকল্পের শুধু বাস্তবায়ন নয়, কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অর্থাৎ কোয়ালিটি খরচ হয় কি না, সেটি দেখতে হবে। সেক্ষেত্রে এরকম নীতিমালা ভালো ভূমিকা রাখবে।

সূত্র জানিয়েছে, নীতিমালায় বলা হয়েছে, এডিপি সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনার অন্যতম হাতিয়ার। সরকারের উন্নয়ন পরিকল্পনা ও জাতীয় অগ্রাধিকারের বাস্তবায়ন এবং আর্থসামাজিক লক্ষ্যমাত্রা অর্জনে এডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থবছরের মধ্যবর্তী সময়ে চলমান প্রকল্প প্রস্তাব প্রেরণ করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন। এ ছাড়া দারিদ্র্য কমানো ও সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্যনিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং চতুর্থ শিল্পবিপ্লব-সংক্রান্ত উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, নদীভাঙন ও জলাবদ্ধতা রোধ এবং খাল খনন-সম্পর্কিত প্রকল্পের গুরুত্ব দিতে হবে। এ ছাড়া জিডিপি বাড়ানো, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সমুদ্র অর্থনীতিকে বিবেচনায় নিয়ে নতুন প্রকল্প প্রস্তাব পাঠাতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, সরকারের অগ্রাধিকার প্রকল্প অন্তর্ভুক্ত করার জন্য কৌশলগত লক্ষ্য ও উদ্দেশ্যের আলোকে অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় করতে হবে। প্রয়োজনে অন্যান্য কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে হবে। নতুন প্রকল্প প্রস্তাবের ক্ষেত্রে চলমান রিস্কোপিং এবং রিপারপাসিং-সংক্রান্ত নির্দেশনা বিবেচনায় নিতে হবে। ৫০ কোটি টাকার ঊর্ধ্বে প্রাক্কলিত ব্যয় সম্পন্ন বিনিয়োগ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন না হলে প্রস্তাব পাঠানো বা সুপারিশ করা যাবে না। এ ছাড়া প্রকল্পের কাজের পরিধি বা গুরুত্ব বিবেচনায় ৫০ কোটি টাকার নিম্নের প্রকল্পের ক্ষেত্রেও সম্ভাব্যতা সমীক্ষা করতে হবে। একই সংস্থার আওতায় বাস্তবায়িতব্য একই উদ্দেশ্য বা প্রকৃতির একাধিক ক্ষুদ্র প্রকল্প পৃথকভাবে প্রস্তাব না করে একত্রে একটি প্রকল্পের আওতায় প্রস্তাব করতে হবে।

কড়াকড়িসবুজসংকেতআরএডিপিআরোপএডিপিপ্রকল্পইশতেহারনীতিমালাবৈষম্যহীন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা