Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

উন্নয়নে কচ্ছপের গতি

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০১
শেয়ার করুন:
উন্নয়নে কচ্ছপের গতি

গ্রাফিকস: আগামীর সময়

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে উন্নয়ন কার্যক্রমে হোঁচট খেয়েছে সরকার। অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৩ দশমিক ৮৯ শতাংশ। এ সময়ে ৩২টি প্রকল্পে এক টাকাও খরচ করতে পারেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। কমেছে বৈদেশিক ঋণের অর্থ ছাড়ও। প্রকল্প বাস্তবায়নে এমন ধীরগতির কারণে সরকারি বিনিয়োগ স্থবির হওয়ার পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে

কচ্ছপউন্নয়নগতিএডিপিএনইসিআরএডিপিহোঁচটউপদেষ্টা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা

    কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা

    উন্নয়ন
    কার্যক্রমে
    গতি
    ফেরাতে
    জরুরি
    বৈঠক
    ডেকেছেন
    অর্থ
    ও
    পরিকল্পনা
    উপদেষ্টা
    রাশেদ
    আল
    মাহমুদ
    তিতুমীর।
    আগামীকাল
    শুক্রবার
    রাজধানীর
    শেরেবাংলা
    নগরের
    এনইসি
    সম্মেলনকক্ষে
    এ
    বৈঠক
    অনুষ্ঠিত
    হবে।
    সংশ্লিষ্ট
    সূত্রে
    এ
    তথ্য
    জানা
    গেছে।

    সূত্র জানিয়েছে, বৈঠকে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ফ্ল্যাগশিপ বা মেগা প্রকল্পগুলোর বর্তমান অবস্থা খতিয়ে দেখা হবে। চলমান প্রকল্পের রি-পারপাসিং ও রি-স্কোপিং কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হবে। পাশাপাশি নতুন ও ছোট প্রকল্পগুলো গুচ্ছ আকারে নেওয়ার বিষয়টি আলোচনায় আসবে। বাস্তবায়নে ধীরগতির কারণে চলতি অর্থবছরের এডিপি আগাম সংশোধন এবং সম্ভাব্য সংশোধিত এডিপির (আরএডিপি) আকার নিয়েও আলোচনা হবে।

    পরিকল্পনা সচিব এস এম শাকিল আখতার আগামীর সময়কে বলেছেন, এডিপি বাস্তবায়নের অবস্থা ভালো নয়। এভাবে চলতে থাকলে উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়তে পারে। এ পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেজন্য বৈঠকে গুরুত্ব দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়নে গতি বাড়াতে কী করা যায়, তা নিয়েও আলোচনা হবে।

    বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ রয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা। এর মধ্যে জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যয় হয়েছে ১২ হাজার ১৮ কোটি টাকা। বাস্তবায়নের হার ৩ দশমিক ৮৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল ৫ দশমিক শূন্য ৯ শতাংশ। তখন ব্যয় হয়েছিল ১২ হাজার ১৫৮ কোটি টাকা।

    এর আগের বছরগুলোয়ও প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল বেশি। ২০২৪-২৫ অর্থবছরে ৪ দশমিক ৭৫, ২০২৩-২৪ অর্থবছরে ৭ দশমিক ৫০ এবং ২০২২-২৩ অর্থবছরে ৮ দশমিক ৫৫ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল।

    চলতি অর্থবছরের প্রথম তিন মাসে চারটি মন্ত্রণালয় ও বিভাগ ৩২টি প্রকল্পে কোনো অর্থ ব্যয় করতে পারেনি। এসব প্রকল্পের বিপরীতে বরাদ্দ রয়েছে ৫ হাজার ৬৯০ কোটি টাকা। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ১০টি প্রকল্পে ৯৫৬ কোটি, সেতু বিভাগের ছয়টি প্রকল্পে ২ হাজার ৫৯৭ কোটি ৬৩ লাখ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্পে ১৮৫ কোটি ৭৬ লাখ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১০টি প্রকল্পে ১ হাজার ৮৪৩ কোটি ৪১ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের এডিপিতে বৈদেশিক ঋণনির্ভর ২৪৫টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ রয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রথম তিন মাসে ব্যয় হয়েছে মাত্র ৩ হাজার ৪৪২ কোটি টাকা। বাস্তবায়নের হার ৩ দশমিক ১৩ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৫ দশমিক ৯০ শতাংশ। তখন ব্যয় হয়েছিল ৫ হাজার ৭৪ কোটি টাকা।

    এদিকে সাতটি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা বৈদেশিক ঋণনির্ভর প্রকল্পে বরাদ্দ থাকা ১ হাজার ২৬৩ কোটি টাকার কোনো অর্থই ব্যয় করতে পারেনি।

    পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, এডিপি বাস্তবায়নের পুরোনো সমস্যার সঙ্গে চলতি অর্থবছরের শুরুতে যুক্ত হয়েছে প্রকল্পের রি-স্কোপিং ও রি-পারপাসিং। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্প পর্যালোচনায় কঠোরতা আরোপ করা হয়। এতে অনেক প্রকল্প বাতিল, কার্যক্রম কমানো এবং এক প্রকল্পের কাজ অন্য প্রকল্পে যুক্ত করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্রকল্পগুলোর স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে। এ কার্যক্রম কিছুটা কমলেও বাস্তবায়নে গতি ফিরছে না।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকল্প বাস্তবায়ন কম হলে শ্রমিক, প্রকৌশলী ও ব্যবস্থাপনা কর্মীদের কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়। অবকাঠামো ও শিল্প প্রকল্পে বিনিয়োগ কমে যায়। সড়ক, বিদ্যুৎ, প্রযুক্তি ও কৃষিভিত্তিক প্রকল্পের অগ্রগতি কম হলে উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগও সংকুচিত হয়। যোগাযোগ ও বন্দর প্রকল্পে ধীরগতির কারণে পণ্য পরিবহনের খরচ কমানো কঠিন হয়, যা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণেও বাধা সৃষ্টি করে।