প্রায় দুই শতাব্দী
ধরে বেঁচে আছে জোনাথন। বয়স এখন আনুমানিক ১৯৪ বছর। মানুষের কয়েক প্রজন্ম পেরিয়ে
গেলেও দিব্যি টিকে আছে এই বিশালাকার কচ্ছপ। এবার তার শরীরের জিন বিশ্লেষণ করে
দীর্ঘায়ুর রহস্যের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের আশা, জোনাথনের শরীরের এই জিনগত কৌশল একদিন
মানুষের বার্ধক্য ধীর করা, এমনকি বয়সজনিত রোগের চিকিৎসায়ও নতুন পথ
দেখাতে পারে।
জোনাথন আলডাবরা
প্রজাতির বিশালাকার কচ্ছপ। ভারত মহাসাগরের সেশেলস দ্বীপপুঞ্জে এ প্রজাতির বাস।
জীবনের বেশির ভাগ সময় সে কাটিয়েছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের প্র...