Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

ভারসাম্য টলে গেলেই বিপদ

agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০০:১৭
ভারসাম্য টলে গেলেই বিপদ

গ্রাফিকস: আগামীর সময়

এমনিতেই বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এর মধ্যে নতুন অর্থবছর শুরু হলো এক আশ্চর্য দোলাচল নিয়ে। একদিকে বাংলাদেশ ব্যাংকের রক্ষণশীল মুদ্রানীতি, অন্যদিকে প্রবৃদ্ধির চাকাকে সচল করার সরকারি প্রয়াস। দুই বিপরীতমুখী স্রোতের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে দেশের সামগ্রিক অর্থনীতি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। অথচ একই সঙ্গে বাড়ানো হয়েছে অর্থ সরবরাহের লক্ষ্যমাত্রা। কেন্দ্রীয় ব্যাংকের এই অবস্থান যেন এক দড়ির ওপর হাঁটার মতো। অনেকটা ভার রক্ষার দণ্ড হাতে ট্র্যাপিজের দড়ি পার হতে চাওয়া— ভারসাম্য টলে গেলেই অতল। তারা মূল্যস্ফীতির রাশ টেনে ধরতে চায়, আবার বিনিয়োগের জোগানও বাড়াতে চায়। এই দুই আপাতবিরোধী লক্ষ্যের মেলবন্ধন ঘটানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ব্যবসায়ী মহল অবশ্য এই মুদ্রানীতিতে কিছুটা আশাহত। ঢাকা চেম্বার অব কমার্স মনে করছে, সংকোচনমূলক নীতির কারণে বাজেটের কর ও শুল্ক সুবিধার সুফল মার খেতে পারে। ঋণের উচ্চ ব্যয়ের কারণে বেসরকারি খাতে নতুন বিনিয়োগ থমকে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অর্থনীতির দর্শন বলে, শুধু সুদের হার বাড়িয়ে বাজারের অস্থিরতা দূর করা যায় না। বর্তমান মূল্যস্ফীতি শুধু চাহিদার আধিক্য থেকে আসেনি। এর পেছনে রয়েছে সরবরাহব্যবস্থার দুর্বলতা এবং বাজারের অদক্ষতা। এই গভীর ক্ষতকে আড়াল করে শুধু মুদ্রার জোগান নিয়ন্ত্রণ করলে আসল সমস্যার সমাধান মেলে না।

এরই মধ্যে শুরু হয়েছে তিন লাখ কোটি টাকার নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি। কিন্তু এই যাত্রাপথ মসৃণ নয়। সামনে দাঁড়িয়ে আছে দেড় শতাধিক বাধা। জমি অধিগ্রহণের জটিলতা, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এবং বৈদেশিক ঋণ ব্যবহারের দক্ষতার অভাব বারবার উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। পরিকল্পনা নেওয়া সহজ; কিন্তু তা বাস্তবে রূপ দেওয়া এক কঠিন সাধনা। সময়মতো প্রকল্প শেষ না হলে রাষ্ট্রের অর্থ শুধু অপচয়ই হয় না, জনমানুষের আস্থাও ক্ষুণ্ণ হয়। জবাবদিহি ও নিয়মানুবর্তিতা ছাড়া এ অচলাবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।

এই মেঘাচ্ছন্ন আকাশের নিচে কিছুটা রুপালি রেখা দেখা যাচ্ছে শেয়ারবাজারে। মন্দা ও আস্থার সংকটে থাকা পুঁজিবাজারকে টেনে তুলতে সরকার একগুচ্ছ কর-প্রণোদনা দিয়েছে। জিরো-কুপন বন্ডের আয় করমুক্ত করা এবং লভ্যাংশ কর কমানোর মতো সিদ্ধান্তগুলো ইতিবাচক। তবে প্রণোদনাই শেষ কথা নয়। বাজারের স্থায়ী সুফল নির্ভর করছে সামগ্রিক পরিবেশ ও সুশাসনের ওপর। বিনিয়োগকারীদের মনে হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনাই হবে আসল পরীক্ষা। কাঠামোগত সংস্কার ছাড়া কোনো উদ্যোগই দীর্ঘস্থায়ী আলো ছড়াতে পারে না।

অর্থনীতি শুধু সংখ্যা বা হিসাবের খতিয়ান নয়। এটি মানুষের জীবন ও জীবিকার স্পন্দন। রাজনীতির নির্যাস হলো মানুষের অর্থনৈতিক জীবন। বর্তমান সরকার যখন দায়িত্ব নেয়, তখন চারদিকে ছিল নানামুখী চাপ। সে চাপ সামলে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া এবং রপ্তানিমুখী প্রবৃদ্ধি ধরে রাখার চেষ্টা চলছে। বিশ্ব অর্থনীতির ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানির অনিশ্চয়তা আমাদের সীমানায়ও ছায়া ফেলছে। এ কঠিন সময়ে প্রয়োজন নীতিমালার স্পষ্টতা ও সব সংস্থার সমন্বিত প্রয়াস। ঋণের বোঝা ও খেলাপি সংস্কৃতির অন্ধকার দূর করতে না পারলে অগ্রগতির পথ রুদ্ধই থাকবে। সংকটের আবর্তে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্তের সাহসী বাস্তবায়নই এখন সময়ের দাবি। সব বাধা পেরিয়ে অর্থনীতি আবার তার নিজস্ব গতি ফিরে পাক, এটিই প্রত্যাশা। বাজেটে বা মুদ্রানীতির ঘোষণায় যা-ই থাক না কেন, দিনশেষে মানুষ খেয়ে-পরে বাঁচার নিশ্চয়তা চায়।

মূল্যস্ফীতিব্যবসাএডিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!