কড়াকড়িতেও প্রকল্পের জোয়ার

গ্রাফিকস: আগামীর সময়
প্রকল্প যাচাই-বাছাইয়ে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছিল বর্তমান সরকার। কিন্তু শেষ পর্যন্ত ফল শূন্য। কারণ আগের সরকারের নেওয়া চলমান এবং নতুন মিলে আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্প সংখ্যা দাঁড়াচ্ছে ৩ হাজার ১৬৪টিতে। চলতি অর্থবছরে যা ছিল ২ হাজার ৫১০টি। এক্ষেত্রে প্রকল্প সংখ্যা কমা তো দূরের কথা, উল্টো বেড়েছে ৬৫৪টি।
সংশ্লিষ্টরা বলেছেন, রাজনৈতিক সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জনআকাঙ্ক্ষা পূরণের কারণে বেড়েছে। ফলে প্রকল্পের ভারে ন্যুব্জ



