মিজোরামে ক্যানসার শনাক্তকরণ ও প্রতিরোধের উদ্যোগ আরও জোরদার করতে আমেরিকা থেকে বিনামূল্যে এল ৩৮৭৫টি ক্যানসার পরীক্ষার কিট। রাজ্যপাল জেনারেল (ড.) বিজয় কুমার সিংহের উদ্যোগে এই কিটগুলি মিজোরামের স্টেট ক্যানসার ইনস্টিটিউট (এমএসসিআই), জ়েমাবাওয়াক, আইজলের জন্য আনা হয়েছে।আমেরিকায় কর্মরত চিকিৎসক ড. দাহিয়া এবং ড. চৌহান এই কিটগুলি দান করেছেন। তাঁদের সঙ্গে রাজ্যপালের পরিচয় রয়েছে বলে জানানো হয়েছে।প্রাপ্ত কিটগুলির মধ্যে রয়েছে ৯৭৫টি আলফা-ফেটোপ্রোটিন (এএফপি) পরীক্ষার কিট, ৯৫০টি কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন (স...