Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত সামিয়া আফরিন

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:০৬
শেয়ার করুন:
দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত সামিয়া আফরিন

সামিয়া আফরিন। ছবি: ফেসবুক

সামিয়া আফরিন বাংলাদেশের একজন সুপরিচিত অভিনয়শিল্পী ও উপস্থাপক। তিনি প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এতদিন লড়াইয়ের পর এবার তাকে নতুন করে আরও একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

রবিবার রাতে সামাজিকমাধ্যমে এক পোস্টে সামিয়া আফরিন জানিয়েছেন, মাত্র তিন মাস আগে তার শরীরে দ্বিতীয়বারের মতো ক্যানসার (ওভরিয়ান ক্যানসার) ধরা পড়ে। খবরটি পাওয়ার পরপরই তাকে দ্রুত অস্ত্রোপচার করতে হয়। ক্যানসারটি তীব্র প্রকৃতির হওয়ায় তাকে এখন কেমোথেরাপি নিতে হচ্ছে।

এটি সামিয়া আফরিনের প্রথম ক্যানসার যুদ্ধ নয়; তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে এ রোগের সঙ্গে লড়াই করছেন। প্রথমবার ক্যানসার ধরা পড়ার পর তাকে কেমোথেরাপি নিতে হয়নি, তখন ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছিল। তাই এবারের চিকিৎসা ও অভিজ্ঞতা তার জন্য একদম আলাদা এবং আগের চেয়ে অনেক বেশি কঠিন।

ক্যানসার চিকিৎসার অন্যতম একটি পার্শ্বপ্রতিক্রিয়া হলো কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়া। সামিয়া জানিয়েছেন, চিকিৎসকরা তাকে সতর্ক করেছেন যে কেমোর কারণে তার চুল পড়ে যেতে পারে। এই সংবাদটি স্বভাবতই তার জন্য কষ্টদায়ক হওয়ার কথা ছিল।

কিন্তু তিনি এই বাস্তবতাকে সাহসিকতার সঙ্গে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লিখেছেন, ‘তাই বিষয়টিকে নিয়ে মন খারাপ না করে বরং স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন

জেল থেকে বের হয়েই জাহের আলভীর ‘রহস্যময়’ পোস্ট

২৩ আগস্ট ২০২৬

চুল পড়ে যাওয়ার আগে সামিয়া একটি বিশেষ পদক্ষেপ নিয়েছেন। তিনি একটি নতুন হেয়ারকাট করেছেন। তিনি লিখেছেন, ‘জানি, হয়তো কিছু দিন পর চুল পড়ে যাবে। কিন্তু তার আগেই নিজের এই নতুন লুকটাকে সেলিব্রেট করে, নিজেকেই একটু মোটিভেট করতে চাইলাম।’

পোস্টের সঙ্গে সামিয়া তার ক্যানসার যুদ্ধের এক ছোট্ট ভিডিও ক্লিপও শেয়ার করেছেন। এই ভিডিওতে তার এই কঠিন যাত্রার কিছু বিশেষ মুহূর্ত ও তার অনুভূতির বহিঃপ্রকাশ রয়েছে। সামিয়া আরও লেখেন, ‘আমার এই জার্নির ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। যারা এই পথের মধ্য দিয়ে গেছেন, তারাই জানেন— এই লড়াইটা কতটা কঠিন। আমি সত্যিই চাই না, আমার কাছের কোনো মানুষকে কখনো এমন একটা জার্নির মধ্য দিয়ে যেতে হোক।’

সামিয়া আফরিন তার পোস্টটি শেষ করেছেন সবার কাছে দোয়া চেয়ে। তিনি লিখেছেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন— আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন, আগেরবারের মতো এবারও যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি এবং খুব শিগগিরই আমার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি।’

এর আগে ২০২৫ সালের মার্চে সামিয়া আফরিন প্রথমবার তার ক্যানসার জয়ের কথা সবাইকে জানান। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালে তার শরীরে চতুর্থ ধাপের ক্যানসার ধরা পড়েছিল। প্রায় দুই বছর চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হন।

উপস্থাপকক্যানসারটেলিভিশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার