Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নাটক

জেল থেকে বের হয়েই জাহের আলভীর ‘রহস্যময়’ পোস্ট

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১৬:১৬
জেল থেকে বের হয়েই জাহের আলভীর ‘রহস্যময়’ পোস্ট

জাহের আলভী। ছবি: সংগৃহীত

ছোটপর্দার পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেতা জাহের আলভী—যার প্রতিটি নাটক মানেই মিলিয়ন মিলিয়ন ভিউ। স্ত্রী আফরা ইবনাত ইকরা ও পুত্র সন্তান রিজিককে নিয়ে বেশ ছন্দে ও সুখেই কাটছিল তার দিনকাল। কিন্তু একটি মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা মুহূর্তেই এলোমেলো করে দিলো সব।

গত ফেব্রুয়ারিতে মিরপুরের বাসা থেকে স্ত্রী ইকরার লাশ উদ্ধারের পর থেকেই ঘটনার নেপথ্যে চলে আসেন আলভী।

পরবর্তীতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের হলে আইনি জটিলতায় পড়েন এই অভিনেতা। খাটতে হয়েছে জেল।

সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন আলভী। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক রহস্যময় পোস্ট দিচ্ছেন এই অভিনেতা।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্ট নেটিজনদের দৃষ্টি কেড়েছে। সেখানে তিনি কেবল দুইটি শব্দ লিখেছেন—‘বেছে বেছে’। সংক্ষিপ্ত ও রহস্যময় এই বার্তা দিয়ে অভিনেতা আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে অনুরাগী ও নেটিজনদের মনে ধোঁয়াশা রয়েই গেছে। তৈরি হয়েছে রহস্য। 

এরপর দ্বিতীয় পোস্টে জেলজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি ভাবনামূলক লেখা শেয়ার করেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে আলভি লেখেন, “জেলখানায় ২টি জিনিস খুব দামী ও দুর্লভ। একটি হচ্ছে ‘হলিউড (সিগারেট)’, আরেকটি হচ্ছে ‘ঘুম’। আর জেলখানায় সবচেয়ে সস্তা ও সহজলভ্য জিনিস হচ্ছে একটি। সেটি হচ্ছে ‘চিন্তা’।”

পোস্টের শেষে ‘মধ্যরাতের কবি’ নামে স্বাক্ষরও দিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন

কেরাণীগঞ্জে ব্রিজের পাশে পড়ে ছিল নায়িকার দুই টুকরা মরদেহ

২৩ আগস্ট ২০২৬

জাহের আলভির এই পোস্টে উঠে এসেছে কারাগারের ভেতরের এক ভিন্ন অভিজ্ঞতার কথা। বিশেষ করে ‘ঘুম’ দুর্লভ আর ‘চিন্তা’ সহজলভ্য—তার এই কথাগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল। তবে ঠিক কী অনুভূতি বা অভিজ্ঞতা থেকে তিনি এমন কথা লিখেছেন, তা স্পষ্ট করেননি অভিনেতা।

এর আগে ‘বেছে বেছে’ লিখে প্রথম পোস্ট দেওয়ার পর এবার জেলখানার অভিজ্ঞতা নিয়ে এমন রহস্যময় স্ট্যাটাস দিলেন জাহের আলভি। ফলে তার পরপর দেওয়া এসব পোস্ট ঘিরে ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে নানা আলোচনা।

কেবল রহস্যময় পোস্টই নয়, ছেলে রিজিককে ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় দেখা গেছে আলভীকে। সন্তানের সঙ্গে কাটানো সুন্দর ও আবেগময় মুহূর্তগুলো তিনি নিজের ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করছেন সামাজিক মাধ্যমে।

জাহের আলভীবাংলা নাটকফেসবুক পোস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২