Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দুর্গম চরে প্রসূতির ভরসা রিমা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

রেডিওথেরাপি বন্ধ ১১ বছর

  • ২০১৫ সাল থেকে রেডিওথেরাপি মেশিন বিকল
  • প্রতিদিন ৮-১০ রোগীকে রেফার করা হচ্ছে ঢাকায়
  • টাকার অভাবে অনেকে ঢাকায় যেতে পারেন না
নিয়ামুল কবীর সজল, ময়মনসিংহ
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৫৪
রেডিওথেরাপি বন্ধ ১১ বছর

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি মেশিনটি ১১ বছর ধরে বিকল। ফলে ক্যানসার আক্রান্ত জটিল রোগীদের রেডিওথেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালের চিকিৎসকরা বাধ্য হয়ে রেডিওথেরাপির জন্য রোগীদের ঢাকায় যাওয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু টাকার অভাবে ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে না পেরে অনেক রোগী ভুগছেন, কেউ কেউ মারা যাচ্ছেন।

এদিকে ক্যানসার চিকিৎসায় আধুনিক সুবিধা সংবলিত একটি ভবন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ২০২৫ সালের জুনের মধ্যে নির্মাণ সম্পন্ন হওয়ার কথা থাকলেও নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে।

ময়মনসিংহ সদর উপজেলার চররঘুরামপুর এলাকার গৃহকর্মী সুফিয়ার স্বামী সুরুজ আলী (৫০) দেড় বছর ধরে গলার ক্যানসারে আক্রান্ত। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে ঢাকায় গিয়ে রেডিওথেরাপি নিতে বলেছেন ছয় মাস আগে। কিন্তু টাকার অভাবে সুফিয়া স্বামীকে আর ঢাকায় নিয়ে যেতে পারেননি। স্বামীর চিকিৎসায় এ পর্যন্ত ধার করেছেন ১ লাখ ২০ হাজার টাকা। এমন ঘটনা শুধু সুফিয়ার পরিবারের নয়, ময়মনসিংহ অঞ্চলের ক্যানসার আক্রান্ত বহু দরিদ্র মানুষের। যারা ঢাকায় যাচ্ছেন তারাও সরকারি হাসপাতালে সহজে এ সুবিধা না পেয়ে বেসরকারি হাসপাতালে যাচ্ছেন। এতে বিপুল টাকা ব্যয় হচ্ছে তাদের।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, এখানে ক্যানসার রোগীদের কেমোথেরাপি দেওয়া হয়, ক্যানসার-সার্জারি হয়ে থাকে। কিন্তু জটিল রোগীদের ক্যানসার চিকিৎসার অন্যতম পদ্ধতি রেডিওথেরাপি এখানে দেওয়া হয় না ১১ বছর ধরে। কারণ ২০১৫ সাল থেকে রেডিওথেরাপি মেশিনটি নষ্ট।

এই হাসপাতালে ১৯৯৬ সালে প্রথম রেডিওথেরাপি মেশিন আসে। তখন নামমাত্র মূল্যে এখানে রেডিওথেরাপি নিতে পারতেন রোগীরা। মেশিনটি সচল থাকা পর্যন্ত প্রতিদিন ৩০-৩৫ রোগী রেডিওথেরাপি নিতে পারতেন। এখনো প্রতিদিন এ হাসপাতালে ৬০-৭০ জন ক্যানসার আক্রান্ত রোগী আসেন। তাদের মধ্যে ৮-১০ জনকে রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে। এখানে রেডিওথেরাপির সুবিধা না থাকায় এসব রোগীকে ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, ঢাকায় সরকারি হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল পেতে দেরি হয়। এতে রোগীর অবস্থা আরও জটিল হয়ে পড়ে। তখন অনেকেই বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে রেডিওথেরাপি নেন। এতে ১ থেকে ৩ লাখ টাকা খরচ পড়ে।

সম্প্রতি হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে গিয়ে কথা হয় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আবু রায়হানের সঙ্গে। আবু রায়হান জানালেন, তার বাবাকে ঢাকায় নিয়ে রেডিওথেরাপি দিতে হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা নিয়ে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে তাদের। চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে তাদের ছয়টি গরু বিক্রি করতে হয়েছে।

নেত্রকোনার সাবিনা নামে এক কলেজছাত্রী জানালেন, তার মাকে রেডিওথেরাপি দিতে হবে। তাদের মধ্যবিত্ত পরিবার। এখন দুশ্চিন্তায় আছেন ঢাকায় যাওয়া নিয়ে। কারণ ঢাকায় তাদের কোনো আত্মীয় নেই, যার বাড়িতে থেকে মায়ের চিকিৎসা করাতে পারবেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের মেডিকেল অফিসার ডা. আহমেদ জাবির বললেন, ‘এখানে প্রায় ১১ বছর রেডিওথেরাপি দেওয়া বন্ধ। বাধ্য হয়ে আমরা রোগীদের ঢাকায় পাঠাই।’

এদিকে অনেক স্বপ্ন নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরেই ক্যানসার চিকিৎসার ব্যবস্থা রেখে ১৭ তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল। ২০২১ সালে শুরু হওয়া এ কাজ ২০২৩ সালেই শেষ হওয়ার কথা ছিল। এরপর ধাপে ধাপে সময় বাড়ানো হয় ২০২৫ সালের জুন পর্যন্ত। কিন্তু ভবনের কাজ শেষ হয়নি। ভবনের ১৩ তলা পর্যন্ত নির্মাাণ সম্পন্ন হয়েছে। পুরো ভবন নির্মাণ শেষে শুরু হবে ভেতরের কাজ, বসবে যন্ত্রপাতি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বললেন, নতুন এ ভবনটির কাজ যত দ্রুত শেষ হবে তত আগে উন্নত সেবা পাবে ময়মনসিংহবাসী। তারা সবসময় সংশ্লিষ্টদের তাগাদা দিয়ে যাচ্ছেন।

গণপূর্ত বিভাগ ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস বললেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সময়মতো কাজ শেষ না করার কারণে পুনঃদরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। দুই বছরের মধ্যে তারা পুরো নির্মাণকাজ শেষ করার আশা করছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালরেডিওথেরাপিময়মনসিংহচিকিৎসাক্যানসার
    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১২

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১৭

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫১

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২২ আগস্ট ২০২৬, ১৮:৪১

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫২

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    ২২ আগস্ট ২০২৬, ২১:৪৭

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৪৮

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ২২ আগস্ট ২০২৬, ২১:৩৪

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৩:৫১

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২২ আগস্ট ২০২৬, ১৯:০৬

    advertiseadvertise