Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এসএসসি পাসের মিষ্টি না কিনে সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ২০:০৪
এসএসসি পাসের মিষ্টি না কিনে সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

সহপাঠী নাঈমের বাবার হাতে টাকা তুলে দিচ্ছেন তার বন্ধুরা— সংগৃহীত

এসএসসি পাসের আনন্দে মিষ্টিমুখ করার কথা ছিল একদল শিক্ষার্থীর। কিন্তু সহপাঠীর মায়ের ব্লাড ক্যান্সারের খবরে ম্লান হয়ে যায় তাদের আনন্দ। মিষ্টিমুখ করার বদলে তারা ভাবলেন, এই সামান্য টাকা যদি একটি অসুস্থ মায়ের চিকিৎসায় কাজে লাগে, তবে সেটিই হবে সবচেয়ে বড় আনন্দ। তাই মিষ্টির জন্য রাখা টাকা একসঙ্গে করে সহপাঠীর পরিবারের হাতে তুলে দিলেন তারা।

আজ রবিবার সকালে টাঙ্গাইলের সখীপুরের বহুরিয়া ইউনিয়নের কালিদাস কলতান বিদ্যানিকেতনে এ মানবিক উদ্যোগ নেন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ নাঈম সিকদারের বাবা সাত্তার সিকদারের হাতে চিকিৎসা সহায়তা হিসেবে ৪০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

এর মধ্যে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা দিয়েছেন ২০ হাজার টাকা। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে দিয়েছেন আরও ২০ হাজার টাকা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুই-তিন দিন আগে নাঈমের মায়ের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবারটি। সহপাঠীরা নাঈমের মায়ের অসুস্থতার খবর জানতে পেরে সিদ্ধান্ত নেয়, পাসের আনন্দে মিষ্টি না কিনে সেই অর্থ তুলে দিবেন তার মায়ের চিকিৎসায়।

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ইমরান, জাহিদ ও আপন জানান, পাশ করার আনন্দে মিষ্টিমুখ করার চেয়ে সহপাঠীর মায়ের চিকিৎসার জন্য তার পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা বেশি আনন্দিত।

আরও পড়ুন

আমার অস্ত্র-বডিগার্ড নেই বলে গাড়িতে দুটি লাঠি ছিল : আমির হামজা

১৬ আগস্ট ২০২৬

বিদ্যালয়ের পরিচালক আমিনুল ইসলাম বাদল বলেছেন, ‘শুধু এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরাই নন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা যার যার সামর্থ্য অনুযায়ী সহপাঠীর পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। একজন মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।’

কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের খান বলেছেন, ‘কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থী ও শিক্ষকরা অত্যন্ত মানবিক একটি কাজ করেছেন। ক্যান্সারে আক্রান্ত ওই মায়ের চিকিৎসার সামর্থ্য পরিবারের নেই। এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে ওই পরিবারের হাতে ৪০ হাজার টাকা তুলে দিয়েছেন।’ একজন মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোর জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

কলতান বিদ্যানিকেতনের কারিগরি ও ভোকেশনাল শাখা থেকে এ বছর এসএসসিতে জিপিএ ৪.৮২ পাওয়া নাঈম সিকদার বললেন, ‘আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সেই সঙ্গে আমার মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমার সহপাঠী, শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

টাঙ্গাইলসখীপুরক্যানসারসহপাঠীর মাকলতান বিদ্যানিকেতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে