Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হাত বাড়িয়ে দাও

অন্তরের হাতে কলমের বদলে ক্যানসারের রিপোর্ট

শান্ত শেখ ও আখলাকুজ্জামান অনিক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৪:৪১
অন্তরের হাতে কলমের বদলে ক্যানসারের রিপোর্ট

অন্তর শেখ

এসএসসিতে সব বিষয়ে এ প্লাস পেয়ে দরিদ্র পরিবারকে স্বপ্ন দেখাতে শুরু করেছিল গোপালগঞ্জের কিশোর শিক্ষার্থী অন্তর শেখ। কিন্তু সেই স্বপ্নে ঝড় হয়ে এসেছে মরণব্যাধি। লিখেছেন শান্ত শেখ ও আখলাকুজ্জামান অনিক

যে বয়সে একবুক স্বপ্ন নিয়ে নতুন পৃথিবীর দিকে পা বাড়ানোর কথা, সেই বয়সে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে একটি তরতাজা প্রাণ। যে হাতে শক্ত করে ধরে থাকার কথা ছিল আগামীর স্বপ্ন গড়ার কলম, সেই হাত কাঁপছে রোগের যন্ত্রণায়; আর মুঠোয় ধরা জীবনের এক নির্মম ও কঠিন বাস্তবতার রিপোর্ট— ব্লাড ক্যানসার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক ছোট্ট কুঁড়েঘরে এখন আর ভবিষ্যতের গল্প হয় না; শুধুই শোনা যায় চাপা কান্নার শব্দ। মেধাবী শিক্ষার্থী অন্তর শেখ আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।

কুশলী ইউনিয়নের বাসিন্দা ভুলু মিয়া শেখ একজন সাধারণ ও দরিদ্র কৃষক। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়, তবু বুক বেঁধেছিলেন ছেলেকে নিয়ে। বাবার সেই স্বপ্নের প্রতিদানও দিয়েছিল অন্তর। হাড়ভাঙা খাটুনি আর মেধার জোরে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পেয়েছে এ প্লাস। অভাবের ঘরে সেদিন যেন চাঁদের আলো ফুটেছিল। পরিবার ও প্রতিবেশীর মুখে যখন গর্বের হাসি, ঠিক তখনই নেমে আসে এক কালবৈশাখী!

এসএসসি পাসের পরপরই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে অন্তর। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসার (লিউকেমিয়া)। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তরকে সুস্থ করতে দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। এর জন্য ব্যয় হবে প্রায় ১৬ লাখ টাকা। একজন হতদরিদ্র কৃষকের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগানো অসম্ভব। সন্তানের জীবন বাঁচাতে এরই মধ্যে সর্বস্ব হারিয়েছে পরিবারটি। মাথা গোঁজার বসতভিটা ছাড়া তাদের আর কোনো চাষের জমি নেই। পরিবারের একমাত্র সম্বল পালিত গাভীটিও বুকফাটা কষ্টে বিক্রি করে দিয়েছেন বাবা। আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় এ পর্যন্ত প্রায় আড়াই লাখ টাকা জোগাড় করে কোনোমতে এক মাসের মতো চিকিৎসা চালানো সম্ভব হয়েছিল। কিন্তু অন্তরের চিকিৎসা এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে। চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে নাড়িছেঁড়া ধন, অথচ টাকার অভাবে কিছুই করতে পারছেন না অসহায় মা-বাবা। প্রতিদিন বাড়ছে সময়ের চাপ আর ভারী হচ্ছে অনিশ্চয়তার মেঘ।

ভুলু শেখ নিজেও বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় ঠিকমতো কাজ করতে পারেন না। ডুকরে কেঁদে উঠে তিনি বললেন, ‘ছেলের চিকিৎসা করানোর মতো কোনো সামর্থ্য আর আমার অবশিষ্ট নেই। যা ছিল, সব শেষ করে ফেলেছি। আমি দেশবাসীর কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা চাই। দয়া করে আমার ছেলেকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন।’

অন্যদিকে, কান্নাজড়িত কণ্ঠে অন্তরের মা ঝুমা বেগম যখন কথা বলেন, তখন পাথরও যেন গলে যায়। তিনি বললেন, ‘আমার স্বপ্ন ছিল, ছেলে লেখাপড়া শিখে অনেক বড় হবে; মানুষের সেবা করবে। কিন্তু আল্লাহ আমাদের কেন এমন পরীক্ষায় ফেললেন, জানি না।’ ঘরের এক কোণে দিনভর জায়নামাজে বসে কাঁদতে কাঁদতে নাতির জন্য দোয়া করেন অন্তরের বৃদ্ধ দাদি।

অন্তর শুধু তার পরিবারের নয়, পুরো এলাকার গর্ব। তার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা তাহের শেখ। তিনি জানান, অন্তর অত্যন্ত নম্র, ভদ্র ও মেধাবী ছেলে। প্রতিবেশী নবনী শিকদারও অন্তরের দ্রুত আরোগ্য কামনা করে সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সবার বিশ্বাস, সঠিক সময়ে উন্নত চিকিৎসা পেলে মেধাবী এই শিক্ষার্থী আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।

সাহায্য পাঠানোর মাধ্যম

বিকাশ ও নগদ নম্বর: ০১৬০৯৫৩৬৭৬১, ০১৯০৪৫৭১৮৫৮

অন্তর শেখগোপালগঞ্জক্যানসাররিপোর্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ