Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

লড়াই চলছে, লেখাও বন্ধ নেই

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৩:২৫
লড়াই চলছে, লেখাও বন্ধ নেই

মাতিয়া বানু শুকু -ফেসবুক

ক্যানসারের সঙ্গে লড়ছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। শারীরিক অসুস্থতা, নিয়মিত কেমোথেরাপি ও চিকিৎসার ব্যস্ততার মধ্যেও থেমে নেই তার সৃষ্টিশীলতা। অসুস্থ অবস্থায়ই লিখেছেন নতুন নাটক ‘পুরোনো এক আলমারি’। মাঈন হাসানের নির্মাণে এতে অভিনয় করেছেন দিলারা জামান ও তাহমিনা সুলতানা মৌ।

‘পুরোনো এক আলমারি’র গল্প এক বৃদ্ধার একটি পুরনো আলমারিকে ঘিরে। তার পুত্রবধূর চরিত্রে দেখা যাবে মৌকে। অভিনেত্রী দিলারা জামান বলেছেন, ‘অনেক দিন পর মনের মতো একটি গল্পে কাজ করেছি। এ গল্পের জন্য মাতিয়া বানু শুকুকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।’

এদিকে নির্মাতা নুরুল আলম আতিক (শুকুর স্বামী) জানিয়েছেন, অসুস্থ অবস্থাতেই নাটকটি লিখেছেন তিনি। শারীরিকভাবে একটু সুস্থতাবোধ করলেই লেখার চেষ্টা করেন।

প্রায় এক বছর ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন শুকু। চিকিৎসার জন্য একাধিকবার তাকে ভারতের চেন্নাইয়ে যেতে হয়েছে। বর্তমান চিকিৎসা প্রসঙ্গে আতিক জানিয়েছেন, শুকুর ২৪টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চেন্নাইয়ে আছেন। ২০ আগস্ট সেখানে যাওয়ার পরিকল্পনা রয়েছে আতিকের। চিকিৎসকদের পরামর্শ ও পরীক্ষার ফলের ওপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আতিক উল্লেখ করেন, শুকুর চিকিৎসায় বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করছেন। শুরুতে শিল্পী কল্যাণ সংস্থাও পাশে দাঁড়িয়েছিল। তবে দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে আরও সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন আতিক। নাটক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত শিল্পীদের নির্দিষ্ট পেনশন বা আর্থিক নিরাপত্তা না থাকায় এমন পরিস্থিতিতে পরিবারের ওপর বড় চাপ তৈরি হয় বলেও উল্লেখ করেন তিনি।

ভাষাসৈনিক আবদুল মতিনের মেয়ে মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রে কাজ করছেন। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

ক্যানসারমাতিয়া বানু শুকুকেমোথেরাপিচিকিৎসাদিলারা জামানতাহমিনা সুলতানা মৌ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের