Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কুহক

পাঠকের ভয়

কে আসে রাতে

রাজীব আহমেদ
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:৩০
কে আসে রাতে

গ্রাফিকস: আগামীর সময়

বেশ অনেক বছর আগের কথা। নাটোর জেলার এক প্রত্যন্ত গ্রামে গিয়েছি; আমার এক কাজিনের শ্বশুরবাড়ি। বিশাল পুরনো একটি বনেদি বাড়ি। নিচতলায় সারি সারি ঘর আর দোতলায় মাত্র দুটি কক্ষ। রান্নাঘর, কলঘর, বাথরুম— সবই ছিল মূল ভবনের বাইরে, পুরনো দিনের নিয়মে।

বাড়ির পেছনেই প্রায় এক একর জুড়ে আমবাগান। সেই বাগান পেরোলেই একটি সরু নদীর মতো জলধারা। তার ওপারেই হিন্দুদের শ্মশানঘাট। প্রথম দিনেই লিটন নামে স্থানীয় একজন বাড়ি নিয়ে অদ্ভুত এক কাহিনি বললেন, ‘আম পাড়ার মৌসুমে কয়েকজন মহিলা শ্রমিক কাজ করছিলেন। তাদের একজন বাথরুমে যেতে চাইলে বাড়ির একজন তাকে বাগানের ভেতরের পুরনো পরিত্যক্ত টয়লেটটি দেখিয়ে দিতে যান। দরজা খুলতেই দুজনের চোখের সামনে থেকে বেরিয়ে আসে লাল শাড়ি পরা, ঘোমটা টানা এক লম্বা নারী। মুখ দেখা যায়নি। শুধু শাড়ি ধরে রাখা হাতটা দেখা গিয়েছিল— কুঁচকে যাওয়া, অস্বাভাবিক কালো চামড়া। দুজন একসঙ্গে চিৎকার করে উঠেছিলেন। তারপরই সেই নারী যেন বাতাসে মিলিয়ে যায়।’

ঠিক সেই সময়... আমার খাটের নিচ থেকে ভেসে এলো এক ভয়ংকর শব্দ। করমড়... কড়মড়... কড়মড়...যেন কেউ খুব আরাম করে মাংস-লাগা হাড় চিবিয়ে খাচ্ছে

তখন কাজিনের শ্বশুর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। বাড়িতে ছিল শুধু আমার ভাবি আর তার ছোট বোন। আমার থাকার ব্যবস্থা হলো নিচতলায়, একা। শোবার আগে ভাবি শুধু একটি কথাই বললেন, ‘রাতের বেলা কেউ ডাকলে দরজা খুলবেন না, যতক্ষণ না তিনবার পরিচয় দেয়।’

কথাটা শুনে মনে একটু অস্বস্তি হলো। তাই রাতের খাবার শেষে ইচ্ছা করেই পানি কম খেলাম। যেন মাঝরাতে বাথরুমে যেতে না হয়। ঘড়িতে ১০টা বাজতেই দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। আমার ঘরের একটি জানালা উঠানের দিকে, আরেকটি আমবাগানের দিকে। পেছনের আমবাগানের দিকের জানালাটি স্থায়ীভাবে বন্ধ। মোটা কাঠের কপাটে আটকানো। কারণটা না জানায় মনে একটা খচখচ ছিল।

কখন ঘুমিয়ে পড়েছিলাম, মনে নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল। কী কারণে, বুঝতে পারলাম না। ঠিক তখনই বিদ্যুৎও চলে গেল। ভাগ্য ভালো, পাশে রাখা চার্জার লাইটটি নিজে থেকেই জ্বলে উঠল। নিস্তব্ধতার মাঝেই আচমকা উঠান থেকে ভেসে এলো, ধুপ... ধুপ... ধুপ...। মনে হলো কয়েকজন মানুষ দৌড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে। তারপর আবার। আরও জোরে। একসঙ্গে যেন অনেক ছোট ছোট পায়ের শব্দ। কিছুক্ষণ পর সামনের জানালায় খট... খট... খট...।

মনে হচ্ছিল, কেউ জানালার কপাটে হাত রেখে নাড়ছে।

এভাবে কতক্ষণ কেটেছে, জানি না। হঠাৎ চার্জার লাইটের আলোও ম্লান হয়ে এলো।

ঠিক সেই সময়... আমার খাটের নিচ থেকে ভেসে এলো এক ভয়ংকর শব্দ। কড়মড়... কড়মড়... কড়মড়...

যেন কেউ খুব আরাম করে মাংস-লাগা হাড় চিবিয়ে খাচ্ছে। শব্দটা এত স্পষ্ট ছিল যে আমার শরীর মুহূর্তেই জমে গেল।

আর এক সেকেন্ডও সেখানে থাকিনি। চার্জার লাইট হাতে নিয়ে এক লাফে ঘর থেকে বেরিয়ে পাশের ড্রয়িংরুমে চলে গেলাম। সেখানে গিয়ে আরেকটি বিষয় চোখে পড়ল। ড্রয়িংরুমের পেছনের জানালাটি, যেটি আমবাগানের দিকে, মোটা কাঠের তক্তা দিয়ে পেরেক মেরে স্থায়ীভাবে বন্ধ করা।

এতগুলো জানালা কেন বন্ধ?

আমি ঘণ্টাখানেক চুপচাপ বসে ছিলাম। বাইরে তখনো মাঝেমধ্যে সেই দৌড়ানোর শব্দ।

তারপর... দূরে কোনো এক মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। সঙ্গে সঙ্গেই যেন সবকিছু বদলে গেল। প্রথমে দৌড়ানোর শব্দ থেমে গেল। তারপর ঝিঁঝি পোকার ডাক ফিরে এলো। এর কিছুক্ষণ পর বিদ্যুৎও চলে এলো।

পরের ৯ দিনও ওই বাড়িতে ছিলাম। প্রথম রাতের মতো ভয়ংকর অভিজ্ঞতা আর হয়নি। তবে আরও দু-এক রাত উঠানে ছোটাছুটির শব্দ শুনেছিলাম। পরে আমার কাজিনের শালা এসে আমার সঙ্গে একই ঘরে থাকলেন। আশ্চর্যের বিষয়, তিনি থাকার পর আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি।


নাটোরবনেদি বাড়িরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    advertiseadvertise