বেশ অনেক বছর আগের কথা। নাটোর জেলার এক প্রত্যন্ত গ্রামে গিয়েছি; আমার এক কাজিনের শ্বশুরবাড়ি। বিশাল পুরনো একটি বনেদি বাড়ি। নিচতলায় সারি সারি ঘর আর দোতলায় মাত্র দুটি কক্ষ। রান্নাঘর, কলঘর, বাথরুম— সবই ছিল মূল ভবনের বাইরে, পুরনো দিনের নিয়মে।বাড়ির পেছনেই প্রায় এক একর জুড়ে আমবাগান। সেই বাগান পেরোলেই একটি সরু নদীর মতো জলধারা। তার ওপারেই হিন্দুদের শ্মশানঘাট। প্রথম দিনেই লিটন নামে স্থানীয় একজন বাড়ি নিয়ে অদ্ভুত এক কাহিনি বললেন, ‘আম পাড়ার মৌসুমে কয়েকজন মহিলা শ্রমিক কাজ করছিলেন। তাদের একজন বাথরুমে যেতে চাইলে...