Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বোর্ডে প্রথম সাদমানের বড় শিক্ষক তার মা

মিয়া ইমন, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৭:৩২
বোর্ডে প্রথম সাদমানের বড় শিক্ষক তার মা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম সাদমান ইসলাম— সংগৃহীত

নিয়ম করে ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে বসে থাকতো না সাদমান। তার কাছে পড়ালেখা মানেই দিনের পড়া দিনে শেষ করা। একগ্রতা ও অধ্যবসায়। আর ডিভাইস এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে দূরে রাখা। এই টনিকই চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগের মোহাম্মদ সাদমান ইসলামকে দিয়েছে শ্রেষ্ঠত্ব। এবারের এসএসসি পরীক্ষায় ১২৫০ নম্বরের পরীক্ষায় ১২২১ পেয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম হয় সাদমান ইসলাম।

অসাধারণ এই ফলাফলের পরও সাদমানের কথায় নেই কোনো আত্মতুষ্টি। বাবা মা এবং শিক্ষকদের অবদানকে স্মরণ করল সাদমান, ‘মহান আল্লাহ তাআলা যদি আমার ওপর রহমত না করতেন, তাহলে আজকে এ ধরনের ফলাফল কখনোই সম্ভব হতো না। একই সঙ্গে আমি আমার বাবা-মায়ের প্রতিও কৃতজ্ঞ। স্কুলের শিক্ষকরা আমাদের খুব যত্ন করে পড়াতেন।’

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করত সাদমান। তবে পড়ালেখার ধারাবাহিকতা ছিল মুখ্য। শুধু পাঠ্যবই কিংবা শিক্ষকের ওপর নির্ভর না করে নিজের চেষ্টাও কম ছিল না। তার মতে, ‘শিক্ষকরা পড়াটাকে সহজ করে দিতে পারেন, কিন্তু তা আত্মস্থ করতে হলে শিক্ষার্থীকেই পরিশ্রম করতে হবে।'

নগরের মিস্ত্রিপাড়ার বাসিন্দা সাদমানরা। স্কুল ও ঘরে পড়ার পাশাপাশি কোচিংয়েও যেত সে। এ ছাড়া প্রাইভেট শিক্ষকও ছিল। সাফল্যেও সবচেয়ে বড় শিক্ষক তার মা। দুই ভাই-বোনের মধ্যে সাদমান বড়। ছোট বোন পড়ে সপ্তম শ্রেণিতে। বাবা ফখরুল ইসলাম বেসরকারি চাকরিজীবী। চাকরির সুবাদে তাকে থাকতে হয় কুমিল্লায়। ফলে সন্তানদের পড়াশোনা ও পরিবারের দেখভালের বড় দায়িত্বই সামলাতে হয়েছে মা ছাহিদুন্নেছাকে। আদরে শাসনে সাদমানকে আগলে রেখেছেন তিনি।

আরও পড়ুন

ঘুমন্ত দুই সন্তানকে হত্যা করে হাওরে ফেললেন বাবা

১২ আগস্ট ২০২৬

সাদমানের মা জানালেন, ‘অন্য সব ছেলের মতো সাদমানও মাঝে মাঝে কম পড়তে চাইত। আমি ধমক দিতাম, রাগ দেখাতাম, একেবারে ছেড়ে দিতাম না। সেটা সে বুঝতে পারত, তাই মনোযোগ দিয়ে পড়াটাও শেষ করত।’

ছেলের এমন সাফল্যে এখন মায়ের চোখে নতুন স্বপ্ন। তিনি চান, সাদমান ঢাকার নটরডেম কলেজে ভর্তি হয়ে আরও বড় স্বপ্নের পথে এগিয়ে যাক। শুধু পরিবারের কাছেই নয়, সাদমানের সাফল্যে খুশি তার শিক্ষকরাও। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদের মতে, এই অর্জন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার ফল।

প্রধান শিক্ষক জানালেন, সে আসলেই মেধাবী শিক্ষার্থী। তার পরিশ্রমের কারণেই সে চট্টগ্রাম বোর্ডে প্রথম হয়েছে। শিক্ষক, অভিভাবক আর নিজের চেষ্টার কারণেই সে এটা অর্জন করতে পেরেছে।’

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সেরা হওয়া সাদমানের এখন লক্ষ্য ঢাকার নটরডেম কলেজে পড়া। ভবিষ্যতে প্রকৌশল শিক্ষার স্বপ্নও দেখে। একদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়তে চায় সাদমান।

১২২১ নম্বর পেয়ে সাদমান এখন তার অনুজদের কাছে আগামী দিনের পথ প্রদর্শক। তার মাইলফলকটি ছোঁয়ার চেষ্টা থাকবে আগামীর পরীক্ষার্থীদের মধ্যে। আর সাদমান ভবিষ্যৎ চলার পথে আরও এরকম শ্রেষ্ঠত্বের মুকুট নিজের করে নিতে চায়।

সাদমান ইসলামচট্টগ্রাম শিক্ষা বোর্ডএসএসসি পরীক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ

    তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ