চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ
নিয়েছিল ১ লাখ ৩০ হাজার ৬৮২ শিক্ষার্থী। এর মধ্যে শুধু ইংরেজি ও গণিতেই ফেল করেছে ৬১
হাজার ৬৫৯ জন, যা এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৪৭ শতাংশ। ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের
পিছিয়ে থাকার প্রভাব পড়েছে সার্বিক ফলাফলেও। এবার বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ।
যেটি চট্টগ্রাম বোর্ডের ১৬ বছরের মধ্যে সবচেয়ে কম।
পরীক্ষকরা বলছেন, উত্তরপত্র মূল্যায়নে কঠোরতার কারণে
ফলাফলে প্রভাব পড়েছে। অবশ্য শিক্ষাবিদরা বলছেন, ইংরেজি ও গণিতে দক্ষ শিক্ষকের অভাব
র...