Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

এসএসসি ফল পুনর্নিরীক্ষণ

চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ১৯০, জিপিএ-৫ পেলেন আরও ৮৩ জন

মিয়া ইমন, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৭
শেয়ার করুন:
চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ১৯০, জিপিএ-৫ পেলেন আরও ৮৩ জন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম

এবারের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১৯০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৮৩ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

বোর্ড সূত্রে জানা যায়, পুনর্নিরীক্ষণের পর মোট ২ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। এর মধ্যে ১ হাজার ১৮৫ জনের গ্রেড পয়েন্ট বা জিপিএ পরিবর্তন হয়েছে। তবে ১ হাজার ৭৯০ জনের নম্বর পরিবর্তন হলেও তাদের জিপিএ অপরিবর্তিত রয়েছে। এছাড়া ১৫০ জন শিক্ষার্থীর নম্বর বাড়লেও তারা ফেল থেকে পাস করতে পারেননি।

এবার প্রাথমিক ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৩৯ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী, যা পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর প্রায় ৩০ দশমিক ৫৬ শতাংশ। এসব শিক্ষার্থীর মোট ১ লাখ ১৪ হাজার ৭০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এর মধ্যে ৩ হাজার ১১৪টি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়েছে।

পুনর্নিরীক্ষণের পর চট্টগ্রাম বোর্ডে সার্বিক পাসের হার শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়েছে। চলতি বছর এ বোর্ডে মোট ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী অংশ নেন। প্রাথমিক ফলাফলে পাস করেছিলেন ৭৭ হাজার ৪৫৩ জন এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৩৯৮ জন।

পুনর্নিরীক্ষণের পর বোর্ডে মোট পাসের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৪৩। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৪৮১।

অন্যদিকে, ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৭৫৬ থেকে কমে ৫২ হাজার ৫৬৬ জনে দাঁড়িয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডএসএসসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে